স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উগান্ডার লজ্জার ম্যাচে যত রেকর্ড

আকিলের বোলিং এত রেকর্ড এনেছে এই ম্যাচে । ছবি : সংগৃহীত
আকিলের বোলিং এত রেকর্ড এনেছে এই ম্যাচে । ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার এক রেকর্ডই গড়েছে উগান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয়ানে হওয়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপের সামনে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় ব্রায়ান মাসাবার দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া বিশ্বকাপের ১৮তম এই ম্যাচটিতে হয়েছে অসংখ্য রেকর্ড। একনজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি :

৩৯

আজকের ম্যাচে উগান্ডার ৩৯ রানে গুটিয়ে যাওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেকোন দলের সর্বনিম্ন স্কোর। অবশ্য আফ্রিকার দেশটির এই রেকর্ড একার নয়। ২০১৪ সালে বাংলাদেশে হওয়া আসরে লঙ্কানদের বিপক্ষে ডাচরাও একই রান করেছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষে যেকোন দলের টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। এর আগের রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের। ২০১০ সালের বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে তারা এই অনাকাঙ্খিত রেকর্ডটি করে।

যেকান টি-টোয়েন্টি উগান্ডারও এটি সর্বনিম্ন স্কোর এর আগেরটি ছিল একই আসরে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে আফগানদের কাছে অলআউট হয় ক্রিকেটে নগদ এই দেশটি।

১৩৪

রানের দিক দিয়ে এটি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়। এর আগের জয় ছিল ২০১৪ সালে বাংলাদেশে হওয়া আসরে পাকিস্তানের বিপক্ষে। সেই জয় ছিল ৮৪ রানের।

ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানের জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। এর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়াকে ১৭২ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়ে শ্রীলঙ্কা।

আকিল হোসের ক্যারিবীয় প্লেয়ারদের মধ্যে একমাত্র আকিল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেটের দেখা পেল। এর আগের সেরা বোলিং ছিল স্যামুয়েল বদ্রির। তিনি ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১৪ রানের খরচায় ৪ উইবেট নিয়েছিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আকিলের চেয়ে শুধু আরেক ক্যারিবীয় ক্রিকেটাররের ভালো বোলিং ফিগার আছে। উইন্ডিজ পেসার ওবেদ ম্যাককয় ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের বিপক্ষে।

১০

উইন্ডিজের বোলিং তোপে উগান্ডার কোন ব্যাটারই ১০ রানের কোটা পার হতে পারে নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ঘটনা দ্বিতীয়। মজার ব্যাপার হলো ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লঙ্কানদের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটাররা এই অনাকাঙ্খিত রেকর্ডটি করে।

উগান্ডার ৮ ব্যাটার আজ হয় বোল্ড না হয় লেগ বিভোর হয়েছে। এর আগে ২০০৯ সালে স্কটল্যান্ডের ৯ ব্যাটার এই রেকর্ড করেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১০

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১১

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১২

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৩

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৪

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৫

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৬

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৭

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৮

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৯

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

২০
X