স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দাপুটে বোলিংয়ে ১১৪ রানের টার্গেট পেল বাংলাদেশ

হাইনরিখ ক্লাসেন (বাঁয়ে) ও ডেভিড মিলার। ছবি : সংগৃহীত
হাইনরিখ ক্লাসেন (বাঁয়ে) ও ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বাংলাদেশকে ১১৪ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের অর্ধশত রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে প্রোটিয়ারা।

তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। দুই পেসারের দাপুটে বোলিংয়ে মাত্র ২৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা।

সেখান থেকে প্রোটিয়াদের ম্যাচে ফেরান ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন। দুজনের অর্ধশত রানের জুটিতে বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও সুযোগ দিয়েছিলেন মিলার। মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

১৬ বলে ১৩ রানে ব্যাট করতে থাকা মিলারের সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন উইকেটকিপার লিটন কুমার দাস। ক্লাসেনকে নিয়ে ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৪৬ রানে তাসকিনের বলে বোল্ড হন ক্লাসেন। আর ব্যক্তিগত ২৯ রানে রিশাদ হোসেনের বলে বোল্ড হন মিলার।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। পাওয়াল প্লে’র মধ্যে প্রোটিয়াদের টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন তানজিম ও তাসকিন।

নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রিজা হেনড্রিকস দিয়ে শুরু তানজিমের আঘাত। ডানহাতি এই ওপেনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ১১ বলে ১৮ রান করা কুইন্টন ডি কককে বোল্ড করেন ডানহাতি এই পেসার।

এরপর দক্ষিণ আফ্রিকার শিবিরে আঘাত হানেন তাসকিন। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের সেই চাপ আরও বাড়ান তানজিম। তার বলে কাভারে ট্রিস্টান স্টাবসের ক্যাচ লুফে নেন সাকিব আল হাসান। চতুর্থবারের মতো ২৩ বা এর কম রানে চার উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তানজিম। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভারে ১৯ রান দিয়ে তাসকিনের শিকার ২ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X