স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মিলারের ক্যাচ ছাড়লেন লিটন; ক্লাসেনকে নিয়ে প্রতিরোধ

ডেভিড মিলারের ক্যাচ ছাড়েন লিটন। ছবি : সংগৃহীত
ডেভিড মিলারের ক্যাচ ছাড়েন লিটন। ছবি : সংগৃহীত

তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ে দ্রুত টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রেখেছেন ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন।

বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ বলে ১৩ রানের সময় মিলারের ক্যাচ ছেড়ে দেন উইকেটকিপার লিটন কুমার দাস।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। পাওয়াল প্লে’র মধ্যে দুই ওপেনারসহ প্রোটিয়াদের টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফেরান তানজিম ও তাসকিন।

নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রিজা হেনড্রিকস দিয়ে শুরু সাকিবের আঘাত। ডানহাতি এই ওপেনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ১১ বলে ১৮ রান করা কুইন্টন ডি কককে বোল্ড করেন ডানহাতি এই পেসার।

এরপর দক্ষিণ আফ্রিকার শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের সেই চাপ আরও বাড়ান সাকিব। তার বলে কাভারে ট্রিস্টান স্টাবসের ক্যাচ লুফে নেন সাকিব আল হাসান। চতুর্থবারের মতো ২৩ বা এর কম রানে চার উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X