স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চার রান না ‘পাওয়া’য় নেটিজেনদের ক্ষোভ

মাহমুদউল্লাহকে আউট দিয়েও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন আম্পায়ার। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহকে আউট দিয়েও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন আম্পায়ার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো হারানোর দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। তবে একেবারে তীরে এসে তরী ডুবেছে টাইগারদের। বোলারদের দাপটে প্রোটিয়াদের ১১৩ রানে আটকে দিয়েও চার রানে ম্যাচ হারতে হয় টাইগারদের।

এ হারে বাংলাদেশের ব্যাটারদের দায় যেমন আছে, তেমনি রয়েছে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়েরও। নেটিজেনদের দাবি বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্ত, সকলে প্রশ্ন তুলেছেন আম্পায়ারিং নিয়ে।

সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে দক্ষিণ আফ্রিকার দেওয়ার ১১৪ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। দ্রুত ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগারদের পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। ১৭তম ওভার শুরুর সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলেন ২৪ বলে ২৭ রান।

কিন্তু নাটকীয় সব ঘটনা ঘটে ওটনিল বার্টম্যানের করা ইনিংসের ১৭তম ওভারে। প্রথম বলটি মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। প্রোটিয়া ফিল্ডারদের আবেদনে সঙ্গে সঙ্গে আঙুল তুলে রিয়াদকে আউট ঘোষণা করেন আম্পায়ার।

দ্রুত রিভিউ নেন মাহমুদউল্লাহ। এতে দেখা যায় বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ফলে বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। রিভিউতে মাহমুদউল্লাহ আউট থেকে বাঁচলেও ক্ষতি হয়ে যায় চার রান হারিয়ে। আর এই চার রানেই ম্যাচ হারে টাইগাররা।

ম্যাচের সেই আউট নিয়ে বিশ্লেষকদের সঙ্গে সমালোচনায় মেতেছেন সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এ আউট নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। দাবি তুলেছেন আইসিসির এই অদ্ভুত নিয়ম পরিবর্তনের।

এক ব্যবহারকারী সরাসরি এ ম্যাচের আম্পায়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফেসবুকের বাইরেও সামাজিকমাধ্যমের আরেকটি প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের পক্ষে ভক্তরা পোস্ট করছেন। এক্সের অন্যতম বড় ক্রিকেটভিত্তিক অ্যাকাউন্ট ক্রিকজনস বাংলাদেশের পক্ষে পোস্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য কষ্ট লাগছে।

তার সেই পোস্টে বেশিরভাগ কমেন্টকারী বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। অন্য জায়গাতেও বাংলাদেশের পক্ষ নেওয়া হলেও অনেকেই আবার প্রশ্ন তুলেছে টাইগারদের ম্যাচ শেষ করার সামর্থ্য নিয়েও। কারণ আর যাই হোক ২৪ বলে ২৭ রানের ম্যাচ কারও পক্ষে হারার কথা নয়। যেখানে হাতে উইকেট ছিল ৫টি।

আরেক ব্যবহারকারী প্রশ্ন করেছেন এরকম আইন এখনো থাকবে কেন? তবে যাই হোক শান্ত-হৃদয়দের পক্ষে সমালোচনা হলেও এই ম্যাচের হতাশা বাংলাদেশকে পোড়াবে অনেক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

রিজার্ভ আরও বাড়ল

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১০

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১১

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

১২

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

১৩

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

১৪

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১৫

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১৬

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১৭

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৮

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৯

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

২০
X