স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাওয়ার প্লেতে ঝড়ের পর তামিমের বিদায়

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডস দুদলের লক্ষ্যই এই ম্যাচে অভিন্ন, জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুদলের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। ফলে ঠিক সময়ে শুরু হতে পারেনি ম্যাচ। টসও হয় দেরিতে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা। তবে চলমান বিশ্বকাপে প্রথমবার ব্যাটিং পেয়ে ভালো কিছু করতে পারেনি টাইগার দলপতি।

প্রোটিয়াদের সাথের ম্যাচের মতো এই ম্যাচেও তানজিল হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে নেমে দলীয় ৩ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক।

ওয়ান ডাউনে নামা লিটন দাস আবারও ফিরেছেন মাত্র ১ রান করে। তবে অফফর্মে থাকা এই দুই ব্যাটারের বিদায়ের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে বিশ্বকাপে পাওয়ারপ্লেতে নিজেদের সর্বোচ্চ রান তুলেছে টাইগাররা।

শুরুতেই দুই উইকেট হারানোর পর রীতিমতো ডাচ বোলারদের ওপর চড়াও হন সাকিব-তামিম। দুজনের ব্যাটে বাউন্ডারির ফুলঝুড়ি ছুটতে থাকে। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলে নেয় ২ উইকেট হারিয়ে ৫৪ রান।

পাওয়ার প্লের পরও অ্যাটাক অব্যাহত রাখেন দুই ব্যাটার। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন তামিম। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

বর্তমানে প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১১ ওভারে ৮৪ রান। ক্রিজে ৩৭ রান করা সাকিবের সঙ্গী ৫ রান করা তাওহীদ হৃদয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X