স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৯:৫৫ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

সুপার এইটে ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়

দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ছবি : সংগৃহীত
দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। ছবি : সংগৃহীত

রোমারিও শেফার্ডের করা ইনিংসের ১৬তম ওভারে ৩০ রান তোলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। এতে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। ভাগ্যের সহায়তায় সুপার এইটে জায়গা পেয়ে নিজের শক্তি দেখাল বর্তমান চ্যাম্পিয়নরা।

৮ উইকেটের বড় জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটের লড়াই শুরু করল জস বাটলারের দল। ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৮০ রানের জবাবে ১৫ বল হাতে রেখে ২ উইকেটে ১৮১ তুলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

গ্রুপ পর্বের চার ম্যাচের সবটিতে জিতে সুপার এইটে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে শেষ পর্যন্ত অপেক্ষা করে এবং অন্য ম্যাচের ফলাফলে সমীকরণ মিলিয়ে সেরা আটের লড়াইয়ে আসে ইংল্যান্ড।

১৮১ রানের টার্গেটে যেমন শুরুর প্রয়োজন ছিল, ঠিক তেমন শুরু করেন জস বাটলার-ফিল সল্টের ওপেনিং জুটি। পাওয়ার প্লের ৬ ওভারে দুই ব্যাটার তুলেন ৫৮ রান। তবে দলীয় ৬৭ রানে এ জুটি ভাঙেন অফ স্পিনার রোস্টন চেজ। ইংলিশ অধিনায়ক বাটলারকে (২২ বলে ২৫) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।

এরপর অপর ওপেনার ফিল সল্টের (৪৭ বলে ৮৭* রান) এবং জনি বেয়ারস্টোর (২৬ বলে ৪৮* রান) দুই ইনিংসে গুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সব প্রচেষ্টা। মাঝে ৯ বলে ১৩ রানের ইনিংসে খেলেন মঈন আলি।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার গ্রোস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো করেন দুই ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চালর্স। ১৩ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ব্রেন্ডনকে।

এরপর উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরানকে নিয়ে ৫৪ রানে (৪১ বলে) জুটি গড়েন অপর ওপেনার চালর্স। পুরান (৩৬), চালর্স (৩৮) ও অধিনায়ক রভম্যান পাওয়ালের (৩৬) ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

তবে ইংলিশ ওপেনার ফিল সল্টের ব্যাটিংয়ে তা মামুলি হয়ে যায়। ম্যাচসেরার পুরস্কার জেতেন ফিল সল্ট। আগামী ২১ জুন ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর পরদিন ২২ জুন ওয়েস্ট ইন্ডিজ খেলবে আমেরিকার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X