বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট ভারতের

উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ওয়ানের ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিয়েছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার অর্ধশতকে ৫ উইকেটে ১৯৬ রান করে রোহিত শর্মা দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের সর্বোচ্চ স্কোর এটি।

এ দিকে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইট। সেই লক্ষ্য পূরণের পর এবার সেমিফাইনালে খেলার স্বপ্ন টাইগারদের। সেরা আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন পূরণে বড় ধাক্কা খায় নাজমুল হোসেন শান্তর দল।

সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। শনিবার (২২ জুন) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দিয়ে, একাদশে নেওয়া হয় জাকের আলী অনিককে। আর অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামে ভারত।

উড়ন্ত সূচনা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রোহিতকে আউট করে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে অর্ধশতক উইকেটের মালিক হন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের অলরাউন্ডারের প্রথম ওভারে ১৫ রান তোলেন ভারতীয় দুই ওপেনার।

তবে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ককে (১১ বলে ২৩ রান) সাজঘরে ফেরান সাকিব। মিড অফে ডানহাতি এই ব্যাটারের ক্যাচ লুফে নেন জাকের আলী অনিক।

চলতি আসরের গ্রুপ পর্ব থেকে ফর্মহীন বিরাট কোহলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ৩ ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন তিনি।

এরপর প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব (৬)। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তিন বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।

তবে বাংলাদেশের বোলারদের উপর পাল্টা-আক্রমণ চালান ঋষভ পান্ত। তবে ব্যক্তিগত ৩৬ রানে (২৪ বলে) ভারতীয় উইকেটকিপারকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন।

তবে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে সচল রাখেন ভারতের রানের চাকা। দুবেকে বোল্ড করেন রিশাদ। তিনিও ২৪ বলে ৩৬ রান করেছিলেন। শেষ দিকে হার্দিকের ২৭ বলে ৫০ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত।

শেষ ৫ ওভারে ৬২ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। পুরোপুরি ছন্দহীন ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার। তানজিম ও রিশাদ নেন দুটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মিশরের ‘জয়’ কেড়ে নেয়া কে এই বিতর্কিত রেফারি

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

১০

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

১১

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

১২

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

১৩

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

১৪

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

১৫

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১৬

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১৭

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১৮

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

১৯

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

২০
X