স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঋষভ ফিরলে রানের চাকা সচল ভারতের

ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত
ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত

তানজিম হাসান সাকিবের তিন বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। কিন্তু বাংলাদেশের বোলারদের উপর পাল্টা-আক্রমণ চালান ঋষভ পান্ত। তবে ব্যক্তিগত ৩৬ রানে ভারতীয় উইকেটকিপারকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন।

তবে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে সচল রেখেছেন ভারতের রানের চাকা। এর আগে চলতি আসরের গ্রুপ পর্ব থেকে ফর্মহীন বিরাট কোহলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ৩ ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন তিনি।

এরপর প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব (৬)। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তিন বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।

রোহিত শর্মাকে আউট করে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে অর্ধশতক উইকেটের মালিক হন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের অলরাউন্ডারের প্রথম ওভারে ১৫ রান তোলেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

তবে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ককে (১১ বলে ২৩ রান) সাজঘরে ফেরান সাকিব। মিড অফে ডানহাতি এই ব্যাটারের ক্যাচ লুফে নেন জাকের আলী অনিক।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইটে। সেই লক্ষ্য পূরণের পর এবার সেমিফাইনালে খেলার স্বপ্ন টাইগারদের। সেরা আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেই স্বপ্ন পূরণে বড় ধাক্কা খায় নাজমুল হোসেন শান্তর দল।

সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার (২২ জুন) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বাদ দিয়ে, একাদশে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। আর অপরিবর্তি একাদশ নিয়ে মাঠে নামে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১০

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১১

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১২

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৩

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৪

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৫

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৬

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

১৭

স্কুলছাত্রীকে অপহরণ-হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৮

শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী 

১৯

যে ৪ কারণে আজ আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড

২০
X