স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে হারের জেরে আফগান সিরিজ স্থগিত?

সাকিবকে আউট করে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত
সাকিবকে আউট করে আফগানদের উল্লাস। ছবি : সংগৃহীত

চলতি বছর জুলাইয়ের দিকে ভারতে হওয়ার কথা ছিল আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ৩টি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুদলের।

আফগানদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ। যদিও সেমিফাইনালে খেলার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের। ১২.১ বলে ১১৬ রানের লক্ষ্য পূরণ করতে পারলে, শেষ চারে খেলত টাইগাররা। উল্টো ৮ রানে হেরে নিজেদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিদায়ও নিশ্চিত করে বাংলাদেশ দল।

সেই ম্যাচে হারের এক ঘণ্টার মধ্যে আফগান সিরিজ স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রশ্ন ওঠে তাহলে কি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারের জেরে এই সিরিজ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড?

তবে ভারতের বর্ষা মৌসুমকে প্রধান কারণ দেখিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সিরিজ স্থগিত করার অনুরোধ করেছে বিসিবি। চলতি বাংলাদেশ দলের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।

২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল এই দুই সিরিজ। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। মাঠে খেলার গড়ানোর সম্ভাবনা কম। এ ছাড়া টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের ওপর বাড়তি চাপও রয়েছে। এই চাপ থেকে মুক্ত করতে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিশ্রাম পাচ্ছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টাইগারদের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে, এতে ২টি টেস্ট ম্যাচও রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনেক ক্রিকেটার বাংলাদেশের টেস্ট দলের সদস্য।

তাদের লাল বলে প্রস্তুতি নেওয়ার জন্য বাড়তি সময় দিতে সাদা বলের সিরিজ স্থগিত করেছে বিসিবি। পাকিস্তান সিরিজের আগে চট্টগ্রামে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এরপর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুই টেস্ট এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ভারত সিরিজের পর, দক্ষিণ আফ্রিকা সফর যাবে বাংলাদেশ দল। আর বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন নাজমুল হোসেন শান্তরা।

ব্যস্ত এই সূচির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে দ্বিধাবোধ করছে বিসিবি। এর আগে চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের সিরিজ স্থগিত করে বিসিবি। পরে সেটি রূপ নেয় টি-টোয়েন্টি সিরিজে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজ খেলেন শান্ত-তাসকিনরা। চলতি বছর ডিসেম্বরের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রটি শেষ করার লক্ষ্য বিসিবির।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

১০

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

১১

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১২

ইতিহাসের এই দিনে

১৩

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৬

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৭

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৮

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X