কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
নারী ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার কোরিয়ার ‘কাসি ফেইর’

বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার তরুণী কাসি ফেইর। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার তরুণী কাসি ফেইর। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের আসর। লাতিন দেশ কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আজ। তবে দল হারলেও দারুণ এক ইতিহাস গড়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণী স্ট্রাইকার কাসি ফেইর।

মঙ্গলবার (২৫ জুলাই) সিডনি ফুটবল স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে কলম্বিয়ার মেয়েরা। তবে এই ম্যাচে ২৪ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ কোরিয়ার ১৬ বছর ২৬ দিন বয়সী কাসি ফেইর। ৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই ছেলে ও মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন স্ট্রাইকার ফেইর।

মেয়েদের বিশ্বকাপে এতদিন সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন নাইজেরিয়ার ইফিয়ানি চিয়েজিনে। ১৯৯৯ নারী বিশ্বকাপে ১৬ বছর ৩৪ দিন বয়সে মাঠে নেমেছিলেন নাইজেরিয়ান তরুণী। তিনি সাবেক যুগোস্লাভিয়ার পুরুষ ফুটবলার নরম্যান হোয়াইটসাইডের ১৭ বছর ৪০ দিনে বিশ্বকাপে অভিষেক হওয়ার রেকর্ড ভেঙে দিয়েছিলেন।

তবে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে নাইজেরিয়ার ইফিয়ানি চিয়েজিনে সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন। আজ তাকে টপকে নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার কাসি ফেইর। তিনি যখন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামেন তখন তার বয়স ১৬ বছর ২৬ দিন। যা নাইজেরিয়ার ইফিয়ানির চেয়েও আট দিন কম।

দক্ষিণ কোরিয়ার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাত্র দুই ম্যাচে ৫ গোল করেন ফরোয়ার্ড কাসি ফেইর। যার জন্য তাকে বিশ্বকাপের দলে সুযোগ করে দেন ইংলিশ কোচ বেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X