স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে মেসির ফেরার ব্যাপারে আশাবাদী স্কালোনি

লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারার পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি আশাবাদ ব্যক্ত করেছেন, আলবিসেলেস্তেরাদের অধিনায়ক লিওনেল মেসিকে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তিনি পাবেন।

৩৭ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি জুলাই মাসের ১৪ তারিখে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান এবং তখন থেকেই মাঠের বাইরে রয়েছেন। আর্জেন্টিনা অধিনায়ক সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং শনিবারের মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মেসির ফেরার সম্ভাবনা সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমরা আশা করছি তিনি (মেসি) খেলায় ফিরবেন। অক্টোবরের জন্য স্কোয়াড ঘোষণা করার সময় আমরা তার সঙ্গে যোগাযোগ করব, যেমনটা আমরা সবার সঙ্গেই করি। তখন দেখা যাবে তিনি ফিরতে প্রস্তুত কিনা।’

মেসিকে ছাড়াই বৃহস্পতিবার চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিলেও পরের ম্যাচে হারে আর্জেন্টিনা। তবে অন্যদল গুলো হারায় তাদের বাছাইপর্বের শীর্ষস্থান সুসংহতই আছে। বর্তমানে তারা উরুগুয়ের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে।

মেসি ছাড়া অবশ্য দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘কোনো ফুটবল দলের জন্য লিওনেল মেসির ওপর নির্ভরশীল না হওয়া কঠিন। তিনি যেখানে খেলেছেন, সব দলেই তার ওপর নির্ভরতা ছিল। কারণ তিনি একজন অনন্য ফুটবলার। তবে আমাদের দলের ভালো দিক হলো, আমরা মাঠে যেই থাকুক না কেন, একটি খেলার কৌশল নিয়ে এগিয়ে যাই। যদিও খেলোয়াড় পরিবর্তন হতে পারে, তবুও আমাদের লক্ষ্য অপরিবর্তিত থাকে।’

‘মেসি ছাড়া আমরা একই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করি, তবে মেসির সেই অনন্য ফিনিশিং ছোঁয়া একটু মিস করি। তবে সবাই জানে মাঠে যে-ই থাকুক, কী করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X