স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৪:৩২ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইতালিকে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেন

স্পেনের জয়সূচক গোলের পর জোসেলুর উল্লাস।    ছবি: সংগৃহীত
স্পেনের জয়সূচক গোলের পর জোসেলুর উল্লাস। ছবি: সংগৃহীত

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ স্পেন। প্রতিযোগিতায় প্রথম দেশ হিসেবে টানা দুইবার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশরা।

নেদারল্যান্ডের ডি গ্রোলেশ ভেস্তে স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্পেন। ম্যাচ শুরুর ৫ মিনিটে ইতালির দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে গোলরক্ষক ডোন্নারুমাকে পরাস্ত করে স্পেনকে এগিয়ে দেন ইয়েরেমি পিনো। পিছিয়ে পড়ে গোল শোধ করতে স্পেন রক্ষণে আক্রমণ করতে থাকে আজ্জুররিরা। মাত্র ১১ মিনিটে ইতালিকে সমতায় ফেরান লাৎসিও স্ট্রাইকার সিরো ইম্মোবিলে। ইতালির নিকোলা জানিওলো ডি বক্সের ভিতরে শট নিলে স্পেনের ডিফেন্ডার লে নোরমান্দর হাতে লাগে। রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান লাৎসিও তারকা। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় সাবেক দুই বিশ্বচ্যাস্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য চেষ্টা করে স্পেন। ইতালিও গোল করতে আক্রমণ বাড়ায় স্পেনের রক্ষণভাগে। কিন্তু গোল করতে না পারায় ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখন এগিয়ে যায় স্পেন। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে স্পেন ২-১ গোলে এগিয়ে যায়। ৮৮ মিনিটে এস্পানিওল ফরোয়ার্ড লুইস জোসেলু গোল করে দ্বিতীয়বার স্পেনকে ফাইনালে পৌছে দেন।

আগামী ১৯ জুন নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডের রোটারডামে স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। প্রথম সেমিতে স্বাগতিক নেদারল্যান্ডকে ৪-২ গোলে বিধ্বস্ত করে লুকা মদ্রিচ বাহিনী। ১৮ জুন তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও ইতালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X