স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৩:৪৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোকে নিয়ে বিস্ময়কর সম্ভাবনার কথা জানালেন ফিফা প্রেসিডেন্ট

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। বিশ্বের সেরা ক্লাব ও খেলোয়াড়দের অংশগ্রহণে জমে উঠবে এই প্রতিযোগিতা, এমন প্রত্যাশা সকলের। তবে সম্প্রতি এক বিস্ময়কর সম্ভাবনার জন্ম দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, এই টুর্নামেন্টে ক্রিশ্চিয়ানো রোনালদো অংশ নিতে পারেন।

এই ইঙ্গিতটি আসে আমেরিকান জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের একটি লাইভে, যেখানে অতিথি হিসেবে অংশ নেন ইনফান্তিনো। কথোপকথনের এক পর্যায়ে ক্লাব বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে ইনফান্তিনো বলেন, 'রোনালদো ক্লাব বিশ্বকাপের কোনো দলে খেলতে পারেন।'

স্পিড তখন বিস্ময় প্রকাশ করে বলেন, 'সত্যি?'

ইনফান্তিনো নিশ্চিত করে বলেন,'হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। এখনো সময় আছে। কেউ যদি চায় রোনালদোকে দলে নিতে, তাহলে দেখা যাক কী হয়। এটা দারুণ মজার একটা ব্যাপার হবে।'

এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মধ্যে রোমাঞ্চ বেড়েছে। ৩৯ বছর বয়সী রোনালদো এখনো আল নাসরের হয়ে খেলছেন এবং গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা এই টুর্নামেন্টে বিশাল আকর্ষণ সৃষ্টি করবে।

লাইভে কথা বলতে গিয়ে ইনফান্তিনো মেসি-রোনালদো বিতর্কের প্রসঙ্গেও মুখ খোলেন। তিনি বলেন, 'দুজনেই অসাধারণ খেলোয়াড়। আপনি যদি পর্তুগিজ হন, তাহলে রোনালদোকে ভালোবাসবেন; আপনি যদি আর্জেন্টাইন হন, তাহলে মেসিকে। কিন্তু আপনি যদি একজন ফুটবল ভক্ত হন, তাহলে দুজনকেই দেখতে চাইবেন।'

তিনি আরও যোগ করেন, 'আমি চাই মেসি ও রোনালদো একসঙ্গে খেলুক। কল্পনা করুন, দুই কিংবদন্তি এক দলে—অসাধারণ একটা ব্যাপার হবে সেটা।'

আইশোস্পিড তখন মজা করে বলেন, 'আমার মনে হয়, এটা একদিন হবে!' ইনফান্তিনো হেসে জবাব দেন, 'হয়তো ফিফা দলের হয়ে!'

রোনালদোর ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ যদি বাস্তব হয়, তবে সেটি হবে বিশ্ব ফুটবলে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। মেসি যদি তখন একই টুর্নামেন্টে থাকেন, তবে রোমাঞ্চ আরও বেড়ে যাবে। দুই মহাতারকার দ্বৈরথ আবারো দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তাও আমেরিকার মাটিতে।

ফুটবল দুনিয়া এখন অপেক্ষায়—রোনালদো কি সত্যিই ফিরবেন ক্লাব বিশ্বকাপে, নাকি এটি শুধুই ফিফা সভাপতির কল্পনার আভাস? সময়ই দেবে উত্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X