কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:০৩ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম

ফাহমিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
ফাহমিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে যোগ দিতে দেশে ফিরেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।

বুধবার (২৮ মে) বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল ৮টার দিকে ঢাকাতে পৌঁছান তিনি।

জানা গেছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষ করে তাকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

আগামী পরশুদিন (৩০ মে) আরও কয়েকজন জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। তবে সবার আগে দেশে ফিরলেন ফাহমিদুল, যা তার আগ্রহ ও দায়িত্ববোধের পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে সেই দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছিলেন না। তাকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ‍ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X