ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-২৩ বাছাইয়েও বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর

বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ডামাডোলের মাঝে বয়সভিত্তিক ফুটবলেও লাল-সবুজদের প্রতিপক্ষ হলো দেশটি। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। গ্রুপের বাকি দুই দেশ ভিয়েতনাম ও ইয়েমেন।

১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের খেলা। মহাদেশের ৪৪ দেশ ১১ গ্রুপে বিভক্ত হয়ে বাছাইয়ে অংশগ্রহণ করবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল মূল পর্বে নাম লেখাবে। আসরের আয়োজক সৌদি আরব সরাসরি মূল পর্বে খেলবে।

৩ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ৯ সেপ্টেম্বর শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে ইয়েমেনের বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিংকে মানদণ্ড ধরলে গ্রুপের তলানির দল বাংলাদেশ। লাল-সবুজরা বাছাই পরীক্ষা শুরু করবে আন্ডারডগ হিসেবে।

আসরের বাছাইয়ের ম্যাচগুলোর আয়োজক হিসেবে থাকছে জর্ডান (এ-গ্রুপ), মিয়ানমার (বি-গ্রুপ), ভিয়েতনাম (সি-গ্রুপ), চায়না (ডি-গ্রুপ), কিরগিজস্তান (ই-গ্রুপ), থাইল্যান্ড (এফ-গ্রুপ), কম্বোডিয়া (জি-গ্রুপ), কাতার (এইচ-গ্রুপ), আরব আমিরাত (আই-গ্রুপ), ইন্দোনেশিয়া (জে-গ্রুপ) এবং তাজিকিস্তান (কে-গ্রুপ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X