মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক পরাজয়ের পর অনিশ্চয়তায় ইনজাগির ভবিষ্যৎ

সিমোনে ইনজাগি। ছবি : সংগৃহীত
সিমোনে ইনজাগি। ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ল পিএসজি, আর ইতিহাসে ঠাঁই পেল ইন্টার মিলানের দুঃস্বপ্নও। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৫-০ গোলের রেকর্ড ব্যবধানে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি। ক্লাব বিশ্বকাপে তিনি ইন্টারের ডাগআউটে থাকবেন কিনা—সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে নারাজ ইতালিয়ান কোচ।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইনজাগি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। আমি এখানে এসেছি শুধুমাত্র সাংবাদিকদের প্রতি সম্মান দেখাতে। আজ রাতটা খুবই কষ্টদায়ক। এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়।’

ইতোমধ্যে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে ইনজাগির নাম জড়িয়েছে। জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে ইন্টার বোর্ডের সঙ্গে আলোচনা হবে বলেও জানা গেছে। কিন্তু ১৭ জুন মন্টেরে-র বিপক্ষে প্রথম ম্যাচে ইনজাগিই কি কোচ হয়ে থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

মিউনিখের মাঠে ফরাসি ক্লাব পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি ইন্টার। খেলা শুরু থেকেই ছন্দহীন, ক্লান্ত, এবং কৌশলে দুর্বল মনে হয়েছে ইতালিয়ান জায়ান্টদের। ম্যাচ শেষে ইনজাগি অকপটে স্বীকার করেন,‘পিএসজি জয়ের পূর্ণ যোগ্য ছিল। তারা আমাদের চেয়ে শক্তিশালী দল, বিশেষ করে টেকনিক্যাল দিক থেকে। আমরা ক্লান্ত ছিলাম, আর ওরা অনেক আগে থেকেই নিজেদের লিগ নিশ্চিত করে বসে ছিল। আমরা শেষ শুক্রবার পর্যন্ত ঘরোয়া লিগ নিয়ে লড়েছি।’

তিনি আরও বলেন, ‘ম্যাচে আমরা পুরোপুরি পিছিয়ে ছিলাম। তাদের বল দখল, পাসিং, প্রেসিং—সব কিছুতেই আমরা পিছিয়ে পড়েছি। আমরা সংগঠিত ছিলাম না, তাই হারের দাবিদার ছিলাম।’

২০২৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছিল ইন্টার। এবারও ফাইনালে উঠে এসে আবার সেই একই পরিণতি। ইনজাগি বলেন, ‘এ ধরনের হার খুবই যন্ত্রণাদায়ক। আমরা আবার একটি বড় সুযোগ হারালাম। তবে আমি আমার দলের ওপর গর্বিত, কারণ দীর্ঘ পথ পেরিয়ে আমরা এখানে এসেছি।’

চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর এখন ইন্টারের সামনে ক্লাব বিশ্বকাপ। তবে কে হবেন ডাগআউটে, তা এখনও অজানা। ইনজাগির সঙ্গে আলোচনা শেষে ক্লাব কোনো ঘোষণা দেবে কিনা, তা নির্ভর করছে আগামী সপ্তাহের আলোচনার ওপর।

আর পিএসজি? তারা ইতিহাস গড়েছে, প্রথমবারের মতো ইউরোপ সেরা হয়ে। আর ইন্টার? আরেকটি ভাঙা স্বপ্ন নিয়ে ফিরছে মিউনিখ থেকে। প্রশ্নটা এখন একটাই—ইনজাগির জন্যও কি শেষ বাজল ইন্টার অধ্যায়ের?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X