স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কত টাকা পাবে পিএসজি?

শিরোপা হাতে ‍পুরো পিএসজি দল। ছবি : সংগৃহীত
শিরোপা হাতে ‍পুরো পিএসজি দল। ছবি : সংগৃহীত

ইতিহাসের পৃষ্ঠা পাল্টে গেল প্যারিসে। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ সেরার মুকুট প্রথমবারের মতো জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও এ জয় এনে দিয়েছে অভাবনীয় অর্থনৈতিক সাফল্য—চ্যাম্পিয়ন্স লিগ থেকে আয় করেছে প্রায় ৮২ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৭৭ কোটি টাকা, যা ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

২০২৪-২৫ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজমানির পরিমাণ ছিল রেকর্ড ২.০৬ বিলিয়ন পাউন্ড। এই বিশাল পুল থেকে সবচেয়ে বড় অংশ গেছে এবার পিএসজির পকেটে।

শুরুতেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেই তারা পেয়েছে ১৫.৭ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ২০৭ কোটি টাকা। এরপর গ্রুপ পর্বে চারটি জয় ও একটি ড্রয়ে আয় করে আরও ৯৮ কোটি টাকা।

নকআউট পর্বে অগ্রসর হওয়ার প্রতিটি ধাপেই বাড়তে থাকে আয়।

  • রাউন্ড অব ১৬: ১২৪ কোটি টাকা
  • কোয়ার্টার ফাইনাল: ১৪১ কোটি টাকা
  • সেমিফাইনাল: ১৭০ কোটি টাকা
  • ফাইনালে পৌঁছে নিশ্চিত করে আরও ২১০ কোটি টাকা
  • আর শিরোপা জিতে পায় অতিরিক্ত ৭৪ কোটি টাকা

এই বিশাল অর্থসাফল্যের সঙ্গে আরও যোগ হবে ইউরোপিয়ান সুপার কাপ থেকে প্রাপ্ত ৫৩ কোটি টাকা, যেখানে তারা খেলবে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে।

সব মিলিয়ে পিএসজির মোট আয় দাঁড়ায় প্রায় ১,০৭৭ কোটি টাকা, যা ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে নতুন রেকর্ড।

তবে এখানেই শেষ নয়। সামনে রয়েছে আরও বড় মঞ্চ—২০২৫ ক্লাব বিশ্বকাপ। সেখানকার সম্ভাব্য পুরস্কার প্রায় ১,৩২৫ কোটি টাকা। যদি পিএসজি সেখানে চ্যাম্পিয়ন হয়, তাহলে ২০২৫ সাল হতে পারে ক্লাব ইতিহাসে অর্থনৈতিক সাফল্যের শীর্ষ বছর।

ফুটবলের মাঠে গৌরবের সিঁড়ি বেয়ে উঠে পিএসজি এবার পা রাখল অর্থনৈতিক সাফল্যের চূড়ায়। ইউরোপ জয়ের উল্লাসে শুধু ট্রফিই নয়, প্যারিসে এসে জমা হলো টাকার পাহাড়ও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X