বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে ইয়ামালকে ছায়া বানিয়ে মেন্ডেসের জয়ের কীর্তি

ফাইনালে ইয়ামালকে কার্যত নিষ্ক্রিয় করে দেন মেন্ডেস। ছবি : সংগৃহীত
ফাইনালে ইয়ামালকে কার্যত নিষ্ক্রিয় করে দেন মেন্ডেস। ছবি : সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা জিতেছে পর্তুগাল। ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর আবেগময় কান্না নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন পতুর্গালের লেফট ব্যাক নুনো মেন্ডেসও।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন এই বামপায়ের ডিফেন্ডার। নিজের করা প্রথম গোলের পাশাপাশি বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালকে কার্যত খেলার বাইরে রেখেই পর্তুগিজ রক্ষণে দৃঢ় প্রাচীর হয়ে দাঁড়ান মেন্ডেস।

‘ইয়ামালের সঙ্গে এই মুখোমুখি লড়াইটা ছিল অনেকগুলোর একটি,’ ম্যাচ শেষে আত্মবিশ্বাসের সুরে বলেন মেন্ডেস। ‘আমি অনেক টেকনিক্যাল খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি। তবে আজ আমি ইয়ামালকে নিষ্ক্রিয় করেছি, তার সেরা কাজগুলো সে করতে পারেনি। এতে দল উপকৃত হয়েছে, আর আমি খুশি যে শিরোপা জয়ে ভূমিকা রাখতে পেরেছি।’

এই পারফরম্যান্সের পর মেন্ডেস ব্যালন ডি’অর আলোচনায় টেনে আনলেন পিএসজি সতীর্থ ওসমান ডেম্বেলেকে। তার মতে, ডেম্বেলের দুর্দান্ত মৌসুম তাকে এবার ব্যালন ডি’অরের জন্য এগিয়ে রেখেছে ইয়ামালের চেয়ে।

‘ডেম্বেলের জন্য আমি খুশি। বার্সেলোনায় সে অনেক ইনজুরিতে ভুগেছে, কিন্তু পিএসজিতে এসে নিজেকে প্রমাণ করেছে। সে অসাধারণ খেলোয়াড়, এবং একজন ভালো মানুষ। আমি চাই সে ব্যালন ডি’অর জিতুক। আমরা তার পাশে থাকব।’

তবে ব্যক্তিগত অর্জনের বাইরেও দলগত সাফল্যকে গুরুত্ব দিয়েছেন এই ২২ বছর বয়সী ফুটবলার। তিনি মনে করেন, ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম ও কোচদের সহায়তায় তিনি নিজেকে এই অবস্থানে আনতে পেরেছেন।

এদিকে ম্যাচে দ্বিতীয় গোল করা ও পরে ইনজুরিতে মাঠ ছাড়লেও রোনালদোর উপস্থিতি ও নেতৃত্বকে সবার ওপরে রাখছেন মেন্ডেস। ‘ক্রিশ্চিয়ানোর জন্য আমরা খুবই খুশি,’ বলেন তিনি।

‘সে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও আমাদের গাইড করে, উপদেশ দেয়। আমাদের দলে ওর দরকার। তার জয়ের মানসিকতা ও পেশাদারিত্ব আমাদের অনুপ্রাণিত করে।’

৪০ বছর বয়সেও রোনালদোর জাতীয় দলের প্রতি এই নিষ্ঠা এবং তরুণদের মাঝে তার প্রভাব যেন পর্তুগালের ভবিষ্যতের দিকনির্দেশক। আর মেন্ডেসের মতো তরুণরা দেখিয়ে দিচ্ছেন, নতুন প্রজন্মও প্রস্তুত নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X