স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে জায়গা পাওয়ায় খেলোয়াড় ও কোচরা পেলেন বিলাসবহুল গাড়ি

দলের সবাই পেয়েছে এরকম বিলাসবহুল গাড়ি। ছবি : সংগৃহীত
দলের সবাই পেয়েছে এরকম বিলাসবহুল গাড়ি। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো আসন্ন ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস সৃষ্টি করল উজবেকিস্তান। স্বাধীনতা লাভের পর (১৯৯১) এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়া দেশটির ফুটবলে নেমে এসেছে আনন্দের জোয়ার। আর এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪০ জন খেলোয়াড়, কোচ এবং টিম স্টাফকে বিলাসবহুল চীনা গাড়ি ব্র্যান্ড BYD-এর গাড়ি উপহার দিয়েছে সরকার।

গত ৫ জুন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করে তিমুর কাপাদজের দল। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে এটি ছিল তাদের চূড়ান্ত ম্যাচ। ওই ড্রয়ের ফলে তারা গ্রুপ 'এ'-তে ইরানের পেছনে থেকে দ্বিতীয় স্থান নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বে নাম লেখায়। এর আগে কাতারকে ৩-০ গোলে হারিয়েছিল উজবেকরা।

ক্লিনশিট ধরে রাখতে গোলরক্ষক উতিকির ইউসুপভের অবদান ছিল দুর্দান্ত। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি নিশ্চিত করেন দেশের প্রথম বিশ্বকাপ যাত্রা।

এই ঐতিহাসিক অর্জনের পর তাসখন্দে ফেরার পথে সংবর্ধনা দেওয়া হয় গোটা দলকে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ খেলোয়াড়, কোচিং স্টাফ, চিকিৎসক, ভাষ্যকার, এমনকি দলের ফটোগ্রাফার পর্যন্ত সবাইকে সম্মানসূচক পদক ও উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন।

প্রেসিডেন্ট মিরজিওয়েভ বলেন, ‘এই জয় শুধুমাত্র ফুটবল মাঠে নয়, গোটা জাতিকে অনুপ্রাণিত করবে। আমাদের তরুণদের জন্য এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

কোচ কাপাদজে এই অর্জন উৎসর্গ করেছেন দেশের জনগণকে। এএফসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই দীর্ঘ যাত্রা কেবল আমাদের নয়, এটি ছিল গোটা উজবেক জনগণের। তাদের প্রার্থনা, সমর্থন ও আশা আমাদের সাহস জুগিয়েছে। খেলোয়াড়রা প্রতিটি ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে কাপাদজে দায়িত্ব গ্রহণ করেন স্রেকো কাতানেচের কাছ থেকে।

অন্যদিকে, গোল না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছেড়েছে আমিরাত। কোচ কসমিন ওলারইউ বলেন, ‘আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি, তাই স্বাভাবিকভাবেই হতাশ। আমাদের সামনে এখন প্লে-অফের পথ রয়েছে।’

এশিয়ার ছয়টি দল ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে—জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান এবং সর্বশেষ উজবেকিস্তান। অন্যদিকে, কাতার ও আমিরাতকে লড়তে হবে পঞ্চম রাউন্ডের প্লে-অফে।

সেন্ট্রাল এশিয়া থেকে প্রথম কোনো দল হিসেবে বিশ্বকাপে নাম লেখানো উজবেকিস্তান এবার শুধু অংশগ্রহণ নয়, নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৪

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৬

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৭

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৮

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৯

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

২০
X