মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নেইমার কি ফিরছেন ইউরোপে?

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে ফুটবল দুনিয়ায় ফের গুঞ্জন উঠছে। একদিকে ইউরোপের নামকরা ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে অন্যদিকে নিজের শেকড়ের ক্লাব সান্তোসে আরও কিছুদিন থাকার ইঙ্গিতও দিচ্ছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। সবকিছুর মাঝে আবার নেইমার চোখ রাখছেন ‘অসম্ভব এক স্বপ্নে’—ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ে।

চোটে জর্জরিত সৌদি ক্লাব আল-হিলালে সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছিল নেইমারের। অবশেষে চুক্তি বাতিল করে চলতি বছরের শুরুতে ফিরে যান নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসে। সেখানে স্বল্পমেয়াদি একটি চুক্তিতে খেলছেন তিনি। তবে সেই চুক্তির মেয়াদ শেষের পথে, এবং এখন নতুন করে প্রশ্ন উঠেছে—নেইমার এবার কোথায় যাবেন?

নেইমারের বাবা জানিয়েছেন, ইউরোপের চ্যাম্পিয়নস লিগে খেলা বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে মায়ামিতে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাদের। ফরাসি দৈনিক L'Equipe-কে তিনি বলেন, ‘এই সপ্তাহে মায়ামিতে যাচ্ছি ক্লাবগুলোর সঙ্গে কথা বলার জন্য। ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ আছে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে যারা খেলছে।’

তবে সবকিছুর মাঝেও সান্তোসে থেকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ‘আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কিন্তু এখনই বলছি, সান্তোসে থেকে যাওয়ার ভালো সম্ভাবনাও আছে,’ বলেন নেইমার সিনিয়র।

আগামী বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা, সেটা নিয়েও চলছিল আলোচনা। তবে তার বাবার কথা অনুযায়ী, নেইমার এখন প্রস্তুতি নিচ্ছেন ২০২৬ সালের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য। ইতোমধ্যেই ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ফেলেছেন তিনি, আরেকটি বিশ্বকাপে দেশের নেতৃত্ব দেওয়ার আশা পোষণ করছেন তিনি।

‘এখন আমরা আবার প্রস্তুত হচ্ছি সেই অসম্ভব স্বপ্নের জন্য—বিশ্বকাপ জয়। কোচ হিসেবে কার্লো আনচেলত্তি আসছেন, এটা ভালো খবর। তবে যারাই কোচ হোন, আমাদের কাজ করতে হবে। আমি নেইমারকে দেখছি ভিনিসিয়ুস, রদ্রিগো আর রাফিনিয়ার সঙ্গে খেলছে,’ বলেন নেইমার সিনিয়র।

বর্তমানে নেইমার ব্যক্তিগত জীবনেও বেশ স্থির। প্রেমিকা ব্রুনা বিআনকার্ডির সঙ্গে সুখেই আছেন তিনি। এতে করে পরিবার ও ফুটবল—দুটোতেই তিনি স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন তার বাবা।

নেইমারের পরবর্তী গন্তব্য নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। তবে যেভাবেই হোক, তিনি এখন নিজেকে ফের তৈরি করছেন বিশ্বকাপ মঞ্চে শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়ার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X