স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামালকে ঘিরে বার্সা-স্পেন দ্বন্দ্ব বাড়ছেই

লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিনে ইয়ামাল। ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালকে ঘিরে আবারও শুরু হয়েছে ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব। কাতালান জায়ান্টরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে স্পেন দলে তাকে খেলতে দেবে না তারা। কারণ, সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সময় যেভাবে চোটের ঝুঁকিতে পড়েছিলেন, তাতে ক্ষুব্ধ কাতালান ক্লাব। মাত্র ১৮ বছর বয়সেই গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন ইয়ামাল। তবে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে তাকে ব্যথানাশক খাইয়ে মাঠে নামায় স্পেন দল। বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচে যথাক্রমে ৭৩ ও ৭৯ মিনিট খেলেন তিনি। অথচ ম্যাচগুলোতে স্পেনের তিন গোলে এগিয়ে থাকার পরও তাকে বিশ্রামে দেয়নি লা রোহার।

ফলে ইনজুরি বেড়ে যায় এবং বার্সার এই তরুণ প্রতিভাকে হারাতে হয় ভ্যালেন্সিয়া, গেটাফে, রিয়াল ওভিয়েদো ও নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।

হান্সি ফ্লিক ক্ষোভ লুকাননি সেই সময়, বলেছিলেন—‘এটা খেলোয়াড়ের যত্ন নেওয়ার মতো আচরণ নয়। সে ব্যথা নিয়ে গিয়েছিল, অনুশীলন করতে পারেনি। অথচ তাকে টানা খেলানো হলো। আমি খুব দুঃখিত।’

ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইয়ামালের মতো তরুণদের ওপর অতিরিক্ত চাপের বিপদ সম্পর্কে কড়া সতর্কবার্তা দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল খেলেছেন ১৩০ ম্যাচ। তুলনায় আন্দ্রেস ইনিয়েস্তা একই বয়সে খেলেছিলেন মাত্র ৪০ ম্যাচ।

ফিফপ্রোর বিশেষজ্ঞ ড্যারেন বার্জেস মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই উদ্বেগজনক। ২৪-২৫ বছরের আগে এত চাপ দিলে ইনজুরি ঝুঁকি ভয়াবহভাবে বাড়ে। গ্রোথ প্লেট, টেন্ডন, লিগামেন্ট তখনও ভঙ্গুর থাকে। দীর্ঘমেয়াদে ভয়ংকর ক্ষতি হতে পারে।’

চোট কাটিয়ে সোসিয়েদাদের বিপক্ষে ফিরে এসে ইয়ামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বদলি নেমে রবার্ট লেভানডভস্কির গোল করিয়েছেন, যা এনে দেয় ম্যাচের জয়সূচক গোল। তবে সামনে তার ও বার্সেলোনার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। প্রথমে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি, এরপর লিগে সেভিয়ার মাঠে খেলতে নামবে ফ্লিকের দল।

বর্তমানে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে কাতালানরা, মাত্র এক পয়েন্ট পেছনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তাই ক্লাবের অগ্রাধিকারই এখন স্পষ্ট—ইয়ামালকে সুস্থ রাখা এবং মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তাকে ব্যবহার করা।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—দেশের ডাক উপেক্ষা করে কি বার্সেলোনা ইয়ামালকে পুরোপুরি আটকে রাখতে পারবে? নাকি আবারও শুরু হবে এক নতুন ক্লাব বনাম দেশ সংঘাত?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X