স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচে ড্রয়ের পর ধৈর্যের আহ্বান নতুন রিয়াল কোচ জাবির

রিয়াল কোচ জাবি আলোনসো। ছবি : সংগৃহীত
রিয়াল কোচ জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে নতুন মিশন শুরু করল নতুন চেহারার রিয়াল মাদ্রিদ। তবে সূচনা ঠিক প্রত্যাশামতো হলো না। আল হিলালের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর মাদ্রিদের কোচ জাবি আলোনসো জানালেন, তার দলের রূপান্তর সময়সাপেক্ষ—এটি এক দীর্ঘ ‘প্রক্রিয়া’।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছন্দ খুঁজে পাচ্ছিল না মাদ্রিদ। তবে ৩৪তম মিনিটে তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা উন্নতি করলেও, আল হিলালের হয়ে রুবেন নেভেস পেনাল্টি থেকে সমতায় ফেরান দলকে। অতিরিক্ত সময়ে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগও পেয়েছিল রিয়াল; কিন্তু ফেদেরিকো ভালভার্দের নেওয়া স্পটকিক দারুণভাবে ঠেকিয়ে দেন আল হিলালের মরক্কান গোলরক্ষক ইয়াসিন বুনু।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক কিছুতেই ঘাটতি রেখেছি, সেসব নিয়ে কথা বলেছি। তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পেয়েছিলাম। বলের নিয়ন্ত্রণ ভালো ছিল, প্রতিপক্ষের অর্ধে খেলতে পেরেছি। এটাই ইতিবাচক। তবে এই পরিবর্তন একদিনে সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া।’

ক্লাবের গত মৌসুমে শিরোপাহীন থাকার পর আনচেলত্তিকে বিদায় দিয়ে দায়িত্ব পান আলোনসো। মাত্র ৯ দিন আগে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি।

‘আমি জানি সময় লাগবে,’ বলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ‘আমরা কিছু জিনিস বদলাতে চাই, সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলবে। এই কয়দিনে কেউ তিনটি, কেউ চারটি মাত্র সেশন করেছে। এত কম সময়ে নাটকীয় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু আমরা শিখছি।’

রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, ‘আমরা চার বছর আনচেলত্তির অধীনে ছিলাম। অনেক কিছুই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যেত, এখন সেই অভ্যাসগুলো বদলে ফেলতে হবে। ভিডিও দেখি, আলোচনা করি, চেষ্টা করছি বদল আনার। সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হবে।’

এদিকে এই ম্যাচে দলে ছিলেন না তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, যিনি গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছিলেন। অসুস্থতার কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।

আলোনসো জানান, ‘এমবাপ্পে ভাইরাসে আক্রান্ত। এখনই বলা যাচ্ছে না পরের ম্যাচে খেলতে পারবে কি না। তার সেরে ওঠা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর।’

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রোববার, প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা। এখন দেখার পালা, নতুন কোচের অধীনে দল কত দ্রুত সামঞ্জস্য এনে মাঠে নতুন রূপে ফিরতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X