বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই বছরের জন্য সৌদিতে থাকছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি ফুটবলে আরও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আবারও চুক্তিতে সই করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন এই পর্তুগিজ মহাতারকা, ফলে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগেই দেখা যাবে তাকে।

৪০ বছর বয়সেও অবসর নয়, বরং আরও একবার নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। চুক্তি স্বাক্ষরের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলুন আবারও ইতিহাস গড়ি একসঙ্গে।’

এর আগে চলতি মৌসুমের শেষ ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে মাঠে নেমে অনেকে ধরে নিয়েছিলেন, সেটিই রোনালদোর আল নাসরের হয়ে শেষ ম্যাচ হতে পারে। এমনকি ক্লাবটির ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরোও গত মে মাসে বলেছিলেন, রোনালদোকে ধরে রাখার জন্য প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে আল নাসরকে।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন করে চুক্তিতে সই করলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।

২০২২ সালে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো যেন নতুন উদ্দীপনায় ফুটবল খেলছেন। গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন, পাশাপাশি সৌদি প্রো লিগের জনপ্রিয়তাও বাড়িয়েছেন বিশ্বজুড়ে।

রোনালদোর এই সিদ্ধান্তে খুশি আল নাসর সমর্থকরা। একদিকে তাদের আইকনিক খেলোয়াড় দলে থাকছেন, অন্যদিকে সৌদি ফুটবলের বিশ্বমঞ্চে অবস্থানও আরও মজবুত হলো।

২০২৭ সালে রোনালদোর বয়স হবে ৪২। তার আগে আরও কত রেকর্ড গড়বেন, কত গোল করবেন—সেটিই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় নিশ্চিত, ফুটবলের ইতিহাসে তার নাম আরও গাঢ় অক্ষরে লেখা হয়ে যাবে এই নতুন অধ্যায়ের মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X