স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

অন্য সবাই গেলেও রোনালদো ছিলেন না। ছবি : সংগৃহীত
অন্য সবাই গেলেও রোনালদো ছিলেন না। ছবি : সংগৃহীত

দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে ফুটবল বিশ্ব। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ এই তারকা ও তার ভাই আন্দ্রে সিলভা। শনিবার সকালে পর্তুগালের গন্ডোমারের এক গির্জায় অনুষ্ঠিত হয় তাদের শেষকৃত্য। সেখানে লিভারপুল ও পর্তুগালের অনেক সতীর্থ উপস্থিত থাকলেও দেখা যায়নি জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

রোনালদোর না থাকায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে এর পেছনে লুকিয়ে আছে এক মানবিক কারণ। জোতার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় রোনালদো লিখেছিলেন,

‘বিশ্বাস হচ্ছে না। আমরা কিছুদিন আগেই একসাথে জাতীয় দলে ছিলাম, তুমি সদ্য বিয়ে করেছ। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের জন্য রইল আমার সমবেদনা এবং সব শক্তি। শান্তিতে ঘুমাও, জোতা এবং আন্দ্রে। তোমাদের আমরা কখনও ভুলব না।’

‘দ্য মিরর’-এর প্রতিবেদনে জানা গেছে, রোনালদো ইচ্ছে করেই শেষকৃত্যে অংশ নেননি। কারণ, তিনি চাইছিলেন না তার উপস্থিতি পুরো আয়োজনের মূল ফোকাস কেড়ে নিক। ছোট শহর গন্ডোমারে তার মতো বিশ্বতারকার উপস্থিতি মানুষের ভিড় ও গণমাধ্যমের নজর বাড়িয়ে দিতে পারত, যা শোকাহত পরিবারের জন্য আরও কঠিন পরিস্থিতি তৈরি করত।

জোতার শেষ ম্যাচে রোনালদোর সঙ্গে দেখা হয়েছিল জুনের ৮ তারিখে, যখন তারা একসাথে পর্তুগালের হয়ে নেশন্স লিগ জিতেছিলেন। সেটিই ছিল তাদের শেষ দেখা।

যদিও লিভারপুলের ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভেসসহ অনেক সতীর্থ উপস্থিত ছিলেন, রোনালদো দূরে থেকেই তার প্রিয় সতীর্থের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

জোতার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন রুট কার্দোসোর সঙ্গে। সেই সুখের মুহূর্ত হঠাৎ করেই পরিণত হয় গভীর শোকে। লিভারপুল ক্লাব ঘোষণা দিয়েছে, জোতার পরিবারের পাশে থাকতে তার চুক্তির বাকি অর্থ পুরোপুরি পরিশোধ করা হবে।

রোনালদোর এই সিদ্ধান্তে ফুটে উঠেছে সতীর্থের প্রতি তার নিঃশর্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। শেষকৃত্যে না গিয়ে তিনি প্রমাণ করেছেন, সম্পর্কের মর্যাদা কোনো প্রচারের চেয়ে বড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X