মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের কোচ এবং রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ কার্লো আনচেলত্তিকে স্পেনের এক আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে কর ফাঁকির অভিযোগে। তবে স্প্যানিশ আইনের অধীনে দুই বছরের কম সাজা হলে এবং পূর্ব অপরাধের রেকর্ড না থাকলে সাধারণত জেল খাটতে হয় না। ফলে ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচের জেলে যেতে হচ্ছে না।

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, রিয়াল মাদ্রিদের প্রথম মেয়াদে (২০১৩ থেকে ২০১৫) চাকরির সময় প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন। আদালতের রায় অনুযায়ী, তাকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো (প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) জরিমানা দিতে হবে।

আনচেলত্তি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ইচ্ছে করে কোনো প্রতারণা করতে চাননি এবং আর্থিক বিষয়গুলো তার পরামর্শদাতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে তাকে যে বেতন প্রস্তাব করা হয়েছিল তা ছিল ‘নেট’ হিসেবে, তাই বাকি কাঠামো নিয়ে ভাবেননি।

উল্লেখযোগ্য যে, আনচেলত্তি ২০২১ সালের ডিসেম্বরে এই করের সম্পূর্ণ অর্থ ফেরত দিয়ে দেন। এ ধরনের মামলায় আগেও তারকা ফুটবল ব্যক্তিত্বরা জড়িয়েছেন। যেমন, লিওনেল মেসি বার্সেলোনায় থাকার সময় কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ড পেলেও পরে তা জরিমানায় রূপান্তর করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোও রিয়াল মাদ্রিদের সময় প্রায় ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দেন।

আনচেলত্তি রিয়ালের সঙ্গে দুটি মেয়াদে কোচের দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। সর্বশেষ মৌসুম শেষে রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।

স্প্যানিশ আদালতের রায়ের পরও ফুটবল বিশ্বে আনচেলত্তির মর্যাদা ও খ্যাতিতে কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X