মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

জোতাকে স্মরণ করে মাঠে নামছে লিভারপুল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় সতীর্থকে হারিয়ে গভীর শোকে ডুবে আছে লিভারপুল। কিন্তু হৃদয়ের বেদনা সঙ্গী করেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। আসন্ন রোববার, প্রিস্টন নর্থ এন্ডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচটি পূর্বঘোষিত সূচিতেই অনুষ্ঠিত হবে—এমনটাই নিশ্চিত করেছে লিভারপুল। ম্যাচটি রূপ নিচ্ছে দিয়োগো জোতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অনন্য এক উপলক্ষে।

গত সপ্তাহে স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। এই ট্র্যাজেডি কাঁপিয়ে দেয় গোটা ফুটবল বিশ্বকে। লিভারপুল দেরি করায় তাদের অনুশীলনের সূচিও, কারণ অনেক খেলোয়াড় গিয়েছিলেন জোটার অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্তুগালে।

ডিপডেলে রোববারের ম্যাচ হবে স্মৃতির প্রতীক। ম্যাচ শুরুর আগে বাজবে ‘You’ll Never Walk Alone’, প্রিস্টন ক্লাব পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে লিভারপুল সমর্থকদের পাশে। উভয় দলের খেলোয়াড়রা পরবেন কালো আর্মব্যান্ড, এক মিনিট নীরবতা পালন করা হবে।

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন ও পিচসাইড এলইডিতে চলবে ডিজিটাল শ্রদ্ধাঞ্জলি। ম্যাচটি যুক্তরাজ্যে সরাসরি সম্প্রচার করবে ITV, আর বিশ্বব্যাপী দেখা যাবে All Red Video-তে।

এদিকে, জোতার স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে অ্যানফিল্ড এবং লিভারপুলের এএক্সএ ট্রেনিং সেন্টারের বাইরে। গত বুধবার গন্ডোমারে অনুষ্ঠিত রিকুইয়েম মাসে উপস্থিত ছিলেন লুইস দিয়াজ, অ্যালিসন, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েঞ্চা, আল হিলালের রুবেন নেভেস ও ওলভসের গোলরক্ষক জোসে সা।

প্রাক্তন লিভারপুল কোচ ও বর্তমান আয়াক্স ম্যানেজার জন হেইটিংগা বলেন, ‘সংবাদটা পাওয়ার পর মুহূর্তেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল… এটা এখনো বাস্তব বলে মনেই হয় না।’

দিয়োগো জোতার মৃত্যু কেবল লিভারপুল নয়, স্পর্শ করেছে পুরো ফুটবল বিশ্বকে। আর রোববারের ম্যাচটি শুধুই একটি প্রস্তুতিমূলক খেলা নয়—এটি হবে ভালোবাসা, শোক আর সম্মানের এক অনবদ্য অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X