স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

হারের পর চেলসির তারকাকে ঘুসি মারার চেষ্টা পিএসজি কোচের!

ম্যাচ শেষে হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন এনরিকে। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষে হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন এনরিকে। ছবি : সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। ফাইনালে ট্রেবলজয়ী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে চেলসি। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ম্যাচের ফল নয়; বরং পিএসজি কোচ লুইস এনরিকের আচরণ!

চেলসির জয় উদযাপন শেষ হতে না হতেই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। এর মাঝেই হঠাৎ লুইস এনরিকে চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর ওপর চড়াও হন। জানা গেছে, ম্যাচের শেষ দিকে জোয়াও পেদ্রোর এক উদযাপনকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্প্যানিশ এই কোচ।

জোয়াও পেদ্রো এদিন চেলসির হয়ে একটি দারুণ গোল করেন। তার সঙ্গে দুই গোল করেন কোল পালমার। প্রথমার্ধেই তিনটি দুর্দান্ত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় চেলসি।

পিএসজি অবশ্য ফাইনালের আগে ছিল হট ফেভারিট। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফাইনালে তাদেরই জয়ের আশা ছিল সমর্থকদের। তবে চেলসি ফাইনালে নেমে শুরু থেকে আধিপত্য দেখিয়ে দেয় এবং প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি।

ম্যাচ শেষে এমন আচরণে হতবাক ফুটবলবিশ্ব। এনরিকের এমন আগ্রাসী মনোভাব নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা। ম্যাচ রেফারি আলিরেজা ফাঘানি ও ফিফা কর্মকর্তারা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং খুব দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চেলসি কোচ ও খেলোয়াড়েরা অবশ্য পরিস্থিতি দ্রুত সামাল দিতে সক্ষম হন। ম্যাচ শেষে মিডিয়ার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি এনরিকে।

ফলাফল মাঠের লড়াইয়ে চেলসির দুর্দান্ত জয় এবং পিএসজির হারের আক্ষেপ হলেও, ম্যাচ-পরবর্তী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফুটবলপ্রেমীদের হতাশ করেছে। ফুটবল মাঠে এমন হিংসাত্মক আচরণ খেলাটির সৌন্দর্যকে যে কোনোভাবেই মানায় না, সেটাই হয়তো নতুন করে মনে করিয়ে দিল লুইস এনরিকের এই কাণ্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X