স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

মেসি গোল পেলেন না, মায়ামিও জিতল না

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

একদিকে নতুন তারকার আগমন নিয়ে গুঞ্জন, অন্যদিকে মাঠে একেবারে লজ্জার হার। বুধবার যেন দুই চেহারার দিন ছিল ইন্টার মায়ামির জন্য।

দুপুরে শোনা গেল, লিওনেল মেসির সবচেয়ে কাছের বন্ধুদের একজন, রদ্রিগো দে পল, মায়ামিতে আসার পথে। শুধু বন্ধু নন, আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘বডিগার্ড’ হিসেবেও পরিচিত এই মিডফিল্ডার। মাঠে তার আগ্রাসী খেলা যেমন প্রতিপক্ষকে ভয় দেখায়, তেমনি সতীর্থদের দেয় সাহস। এই দে পলকে দলে টানতে নিয়মকানুনের ধাঁধা ভালোভাবেই মেটাচ্ছে মায়ামি। তবে তার আগমন নিশ্চিত হবার আগেই ঘটে গেল কিছুটা বিপরীত এক দৃশ্য।

ভোরে সিনসিনাটির মাঠে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হলো মায়ামি। গত সাত ম্যাচে ১১ গোল করা মেসিও এবার থেমে গেলেন। ম্যাচজুড়ে কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। দূরপাল্লার এক বারোনো শট ছাড়া উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি।

ম্যাচের ২০ মিনিটেই লুকা ওরেল্লানোর পাস থেকে গোল করে সিনসিনাটিকে এগিয়ে দেন জেরার্ডো ভালেনজুয়েলা। এরপর দ্বিতীয়ার্ধে শুরু হতেই মায়ামির রক্ষণভাগ আবারও ভেঙে পড়ে। এবার গোলদাতা ব্রাজিলিয়ান তারকা ইভান্ডার, যিনি সার্জিও বুসকেটসকে সরিয়ে নিজের জায়গা বানিয়ে নেন এবং জালে পাঠিয়ে দেন বল।

৭০ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৩-০। মূল গোলরক্ষক অস্কার উস্তারির চোটের পর বদলি হয়ে আসা রোকো রিওস নোভোর ভুলে ফের সুযোগ পান ইভান্ডার, এবারও তিনি ভুল করেননি।

ম্যাচ শেষে স্পষ্ট, এই দলের মাঝমাঠ ও রক্ষণে অনেক ঘাটতি রয়েছে — যেটা হয়তো দে পলের মতো একজন খেলোয়াড় পূরণ করতে পারেন।

আগামী সপ্তাহেই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ। তার আগেই এই হার ভুলে ঘুরে দাঁড়াতে হবে মেসি ও মায়ামিকে। আর তারও আগে হয়তো নিশ্চিত হবে দে পলের আগমন — যে খবরে ভরসা রাখছে ক্লাব ও সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X