বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এমি মার্টিনেজকে দলে ভেড়াতে খেলোয়াড় অদল-বদলের পরিকল্পনায় ম্যানইউ

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

প্রাক-মৌসুম প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম পছন্দের গোলরক্ষক আন্দ্রে ওনানা চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন, আর সেই অনিশ্চয়তার ভেতরেই নতুন গোলরক্ষক খুঁজছে রেড ডেভিলরা। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।

ইংলিশ গণমাধ্যম ‘দ্য মিরর’ জানিয়েছে, ওনানার হ্যামস্ট্রিং চোট শুরুতে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে দেওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তী মূল্যায়নে তা কিছুটা স্বস্তির হয়েছে ইউনাইটেডের জন্য। তবে ফিরতে কতদিন লাগবে—তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

বিশ্বসেরা গোলরক্ষকদের তালিকায় এরইমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অ্যাস্টন ভিলার মার্টিনেজ। আর এই মুহূর্তে তার অভিজ্ঞতাই টানছে ইউনাইটেডকে। ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, ক্লাবের অভ্যন্তরে মার্টিনেজকে দলে নেওয়া নিয়ে আলোচনা চলছে। তরুণ গোলরক্ষকদের ওপর ভরসা রাখবে, নাকি এক অভিজ্ঞ কিপারকে নিয়ে আসবে—এমন সিদ্ধান্ত নিতে চাইছে তারা।

তবে এ মুহূর্তে নতুন বিনিয়োগ করতে হলে কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে ইউনাইটেডকে। কারণ, ম্যাথেউস কুনহাকে দলে ভেড়ানো এবং ব্রায়ান এমবেউমোকে কিনতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে গেছে। সে কারণেই মার্টিনেজের মতো খেলোয়াড়ের জন্য খেলোয়াড় অদলবদলের প্রস্তাব নিয়ে ভাবছে তারা, যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি ক্লাবটি। তবে গণমাধ্যমে গুঞ্জন অ্যাস্টন ভিলা আলেহান্দ্রো গারনাচোকে চায়, তাই এই পদ্ধতিতে এই দলবদল সম্ভব হলেও হতে পারে।

রেড ডেভিলদের পরবর্তী প্রাক-মৌসুম ম্যাচ শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে, সুইডেনের স্টকহোমে। নতুন মৌসুম শুরুর আগেই গোলপোস্টে অভিজ্ঞ এক সেনানী না পেলে বড় বিপদে পড়তে পারে ইউনাইটেড।

এখন দেখার পালা, মার্টিনেজকে ঘিরে এই আলোচনায় নতুন মোড় নেয় কিনা—আর ওনানা ফিরেই গোলবারে নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X