স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি করছে না ম্যানইউ

রোনালদোর নাম লেখা জার্সি পরে স্টেডিয়ামে ঢুকছেন ইউনাইটেড ভক্তরা। ছবি : সংগৃহীত
রোনালদোর নাম লেখা জার্সি পরে স্টেডিয়ামে ঢুকছেন ইউনাইটেড ভক্তরা। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য হতাশাজনক এক চমক অপেক্ষা করছিল ক্লাবটির অফিসিয়াল মেগা স্টোরে। ২০২৫-২৬ মৌসুমের নতুন জার্সি কিনতে গিয়ে অনেকেই দেখেছেন একটি অদ্ভুত ঘোষণা—‘লাইসেন্স জটিলতার কারণে ক্লাবের তিন বড় কিংবদন্তি কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর নাম ছাপা সম্ভব নয়।’

জার্সি বিক্রির শুরুতেই এমন নিষেধাজ্ঞা অনেককে বিস্মিত করলেও, এর পেছনে রয়েছে একটি প্রায় অজানা ক্লাবনীতি- এই তিন কিংবদন্তি ফুটবলারের নাম বা চিত্র ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে তাদের নিজেদের কাছে। ফলে ক্লাব চাইলেও মেগা স্টোরে তাদের নাম ছাপাতে পারে না।

ম্যানচেস্টার ইউনাইটেড পরে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে, জানিয়ে দেয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনা- তিনজনেরই ইমেজ রাইটস বা নাম ব্যবহারের অধিকার তাদের ব্যক্তিগতভাবে রয়েছে। তাই ক্লাবের মেগা স্টোরে তাদের নাম লেখা জার্সি ছাপা যায় না।’

এই তিন তারকা ইউনাইটেডের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল নাম। ফার্গুসনের যুগে তারা ক্লাবকে এনে দিয়েছেন বহু শিরোপা ও স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে রোনালদো তো ২০২১ সালে দ্বিতীয়বার ক্লাবে ফিরে এসেছিলেন, যদিও কোচ এরিক টেন হাগের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার ফেরাটা বেশি দিন স্থায়ী হয়নি।

জার্সির গায়ে এই তারকাদের নাম না ছাপাতে পারায় ভক্তরা কিছুটা হতাশ, তবে ব্যক্তিগত অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেকেই।

এদিকে, রুবেন আমোরিমের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত ইউনাইটেড দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, শিকাগোতে, প্রতিপক্ষ বোর্নমাউথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X