মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ভুটানকে হারিয়ে অনূর্ধ্ব–১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের কাছে ব্যর্থ হলো অর্পিতারা। শুক্রবার (২২ আগস্ট) ভুটানের থিম্পুতে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে ২–০ গোলে জয় তুলে নেয় ভারতীয় কিশোরীরা।

প্রথমার্ধ থেকেই মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ভারত। রক্ষণভাগ ও গোলরক্ষক ইয়ারজান বেগমের নৈপুণ্যে একাধিক আক্রমণ ঠেকালেও ১৪ মিনিটে গোল এড়ানো যায়নি। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে দলকে এগিয়ে নেন পার্ল ফার্নান্দেজ।

এরপরও ভারত টানা আক্রমণ চালালেও গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বড় ব্যবধান তৈরি করতে পারেনি। বাংলাদেশের মেয়েরাও প্রথমার্ধে একটি সুযোগ পেয়েছিল। সৌরভী আকন্দ প্রীতির নেওয়া ফ্রি–কিক ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক মুন্নি। বিরতিতে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয়ার্ধেও খেলা নিয়ন্ত্রণে রাখে তারা। তবে গোলের মুখ খুঁজে পেতে সময় লেগেছে বেশ। ৭৬ মিনিটে আলিশার ক্রস থেকে গোল আদায় করেন বনিফিলা শুলাই। শেষ দিকে কর্নার থেকে কিছুটা চাপ তৈরি করলেও সমতায় ফেরা সম্ভব হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত ২–০ ব্যবধানেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ভারত।

বাংলাদেশের জন্য এই হার ধাক্কা হলেও এখনো আশা শেষ হয়নি। চার দলের এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ফের খেলার সুযোগ আছে অর্পিতাদের সামনে। বাকি ম্যাচগুলোতে ভালো করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X