বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত ভারতই হাসল শেষ হাসি। ভুটানের বিপক্ষে ড্র করে আগেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তাই শিরোপার সমীকরণও তখন অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল প্রীতিদের জন্য। সন্ধ্যায় ভারতের দাপুটে জয় সেই স্বপ্নকে একেবারেই গুঁড়িয়ে দিল।

নেপালকে ৫–০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও দুই পয়েন্টের ব্যবধান থেকেই যাবে, ফলে স্বপ্নভঙ্গ নিশ্চিত হলো লাল-সবুজ শিবিরে।

চার দলের টুর্নামেন্টে নেপালের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট, আর স্বাগতিক ভুটান আছে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। আগামী পরশু মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত, তবে সেই লড়াই এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভারত না খেলায় বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ভুটানে বয়সভিত্তিক আসরে ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। আজ ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র দলকে শিরোপার দৌড় থেকে ছিটকে দিল নিশ্চিতভাবেই।

বাংলাদেশ কোচের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সমর্থকদের হতাশা স্পষ্ট। লড়াই চললেও শেষমেশ ভাগ্যের মুকুটটা আবারও ভারতের মাথাতেই উঠল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X