স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

ভুটানের মাটিতে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দল। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আসরের প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানকে ৩–১ গোলে হারিয়েছে লাল–সবুজের কিশোরীরা। আলপী আক্তারের জোড়া গোল আর সুরভী আকন্দ প্রীতির একটি গোল জয়ে ভরসা জুগিয়েছে বাংলাদেশকে।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা মিলেছিল বিরতির ঠিক আগমুহূর্তে। ভুটানি গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝখান থেকে ছোড়া বল প্রতিহত করতে গিয়ে ভুল করেন গোলকিপার। সেখান থেকে বল সোজা লাগে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে, আর সেটি গড়িয়ে যায় জালে। খানিকটা সৌভাগ্য নিয়েই এগিয়ে যায় বাংলাদেশ (১–০)।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয় (২–০)। তবে কিছুক্ষণ পর একটি গোল শোধ করে ভুটান, ফলে ম্যাচে ফের জেগে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।

তবুও আলপী ছিলেন অদম্য। ৬৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কাছাকাছি থেকে পোস্টে বল ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ভুটানি রক্ষণ বারবার গোললাইন সেভ করে বাংলাদেশকে থামিয়ে দেয়।

বাংলাদেশ নারী ফুটবল সম্প্রতি বয়সভিত্তিক আসরে একের পর এক সাফল্যে ভরিয়ে দিচ্ছে দেশকে। জুলাইয়ে সিনিয়র দল নিশ্চিত করেছে এশিয়া কাপ খেলার টিকিট। একই মাসে অ-২০ দল জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ, এরপর এশিয়া কাপেও জায়গা করে নিয়েছে তারা। এবার অ-১৭ মেয়েরাও সাফ শিরোপার পথে নিজেদের যাত্রা শুরু করল জয় দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X