স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়ে গেছে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকরা তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা শঙ্কার কারণে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানও।

সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে তীব্র আকার নিয়েছে জেন-জিদের আন্দোলন। আন্দোলনকারীরা ঢুকে পড়েছেন দেশটির সংসদ ভবনে, পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ায় স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে বন্ধ হয়ে গেছে ক্রীড়া আয়োজনও।

এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। জামাল ভূঁইয়ারা বর্তমানে কাঠমান্ডুর এক হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে তারা প্র্যাকটিসের জন্য হোটেল ছাড়তে পারেননি নিরাপত্তাজনিত কারণে।

এর আগে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজ শেষ করার কথা ছিল দুই দলের। কিন্তু নেপালের উত্তাল পরিস্থিতি সে পরিকল্পনায় বিরতি টেনে দিল।

ফলে প্রীতি সিরিজটি শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেল, আর বাংলাদেশ দলকে অপেক্ষায় থাকতে হচ্ছে নিরাপদে দেশে ফেরার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X