স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল থেকে বাংলাদেশ দল বিকেল ৩টায় দেশে পৌঁছতে পারে : আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ‍ছবি : সংগৃহীত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ‍ছবি : সংগৃহীত

নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল বিমানবাহিনীর বিমানযোগে বিকেল ৩টার দিকে দেশে পৌঁছতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর বিমানযোগে আজ বিকেল ৩টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

আইএসপিআর আরও জানায়, নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করে।

এর আগে, বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় এ ব্যবস্থা নেওয়া হয়। শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফরাই নয়, নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই বিমানে ফিরছেন দেশে।

এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু, যা গড়ায় সরকার পতনের দিকে। এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। ফলে ফেরার টিকিট থাকলেও হোটেলবন্দি হয়ে পড়েন জামালরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X