স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস, পরিসংখ্যান—সবই যেন আজ বাংলাদেশের ‘প্রতিপক্ষ’

এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে দুর্দান্ত ছন্দ নিয়েই নামছে বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গ্রুপ বি’তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। বৃহস্পতিবার আবুধাবিতে হতে যাওয়া ম্যাচে টাইগারদের ভরসা শক্তিশালী পেস আক্রমণ আর ছক্কার ঝড়ে মুখর ব্যাটিং ইউনিট। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও ইতিহাস, পরিসংখ্যান সবকিছুই কথা বলছে বাংলাদেশের বিপক্ষে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। সেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয়েছে টাইগারদের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ারও।

বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই পরাজিত হয়েছে। একটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। অন্যটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আবু জায়েদ স্টেডিয়ামে আরও একটি ম্যাচে অংশ নিয়ে জিততে পারেনি বাংলাদেশ। সেটা ছিল ওই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ। সে খেলায় ৪ উইকেটে হেরে গিয়েছিল লিটন দাসের দল।

সবমিলিয়ে, সাম্প্রতিক পারফম্যান্স বাংলাদেশের পক্ষে থাকলেও ইতিহাস, পরিসংখ্যান সবই টাইগারদের বিপক্ষে। তবে দিনশেষে মাঠের খেলায় যে দল ভালো করবে সে দলই জয়ী হিসেবে মাঠে ছাড়বে। এশিয়া কাপ মিশনটা জয় দিয়েই শুরু করতে চাইবেন লিটন-মুস্তাফিজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X