স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

আর মেসির সঙ্গে দেখা যাবে না বুসকেটসকে। ছবি : সংগৃহীত
আর মেসির সঙ্গে দেখা যাবে না বুসকেটসকে। ছবি : সংগৃহীত

দুই দশকের ঝলমলে ক্যারিয়ার, ৩৬টি শিরোপা, একটি বিশ্বকাপ আর এক অবিস্মরণীয় যুগের অংশীদারত্ব। অবশেষে সময় হলো সেই বিদায়ের, যেটি দীর্ঘদিন ধরেই আঁচ করা হচ্ছিল। লিওনেল মেসির দীর্ঘদিনের সঙ্গী, স্প্যানিশ মিডফিল্ড মাস্ট্রো সার্জিও বুসকেটস ঘোষণা দিলেন, চলতি এমএলএস মৌসুম শেষে ঝুলিয়ে রাখছেন বুট।

‘সময় এসেছে বিদায় বলার। আমি খুশি, গর্বিত আর কৃতজ্ঞ হয়ে বিদায় নিচ্ছি,’—নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক আবেগঘন ভিডিওবার্তায় বলেন ৩৭ বছর বয়সী বুসকেটস।

সার্জিও বুসকেটস। ছবি : সংগৃহীত২০০৮ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর থেকে প্রায় পুরো ক্যারিয়ারই কেটেছে কাতালান জায়ান্টদের সঙ্গে। ছিলেন পেপ গার্দিওলার স্বর্ণযুগের মূল স্তম্ভ। প্রচলিত ডিফেন্সিভ মিডফিল্ডারদের ধারা বদলে দিয়েছিলেন তিনি, যে কারণে হুয়ান রোমান রিকুয়েলমে একসময় মন্তব্য করেছিলেন—‘বুসকেটস বিশ্ব ফুটবলকেই বিভ্রান্ত করেছে।’

বার্সেলোনার হয়ে জিতেছেন ৯টি লা লিগা, ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা। স্পেন জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বড় অর্জন ২০১০ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়, যার দুই বছর পর জিতেছেন ইউরো শিরোপাও।

ক্যাম্প ন্যুর সেই স্মৃতিগুলো মনে করেই বুসকেটস বলেন, ‘আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। প্রিয় জার্সি গায়ে শত শত ম্যাচ খেলেছি, অসংখ্য শিরোপা জিতেছি। ক্যাম্প ন্যুতে যেসব মুহূর্ত কাটিয়েছি, সেগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’

২০২৩ সালে ইউরোপীয় অধ্যায় শেষ করে বুসকেটস যোগ দেন ইন্টার মায়ামিতে, যেখানে আবারও জুটি বাঁধেন প্রিয় সতীর্থ মেসির সঙ্গে। সেখানেই ঘরে তোলেন লিগস কাপ—ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা। ক্লাব ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি— ‘ইন্টার মায়ামিকে ধন্যবাদ আমাকে নতুন অভিজ্ঞতার সুযোগ দেওয়ার জন্য। সতীর্থ, স্টাফ, ভক্ত—সবাইকে কৃতজ্ঞতা। তোমাদের কারণে এই অধ্যায় আমার কাছে অনন্য।’

৮০০-এর বেশি ম্যাচ, প্রায় ২০ বছরের পথচলা আর অনন্য সব অর্জনের পর বুসকেটসের ঘোষণা নিশ্চিতভাবেই ফুটবল বিশ্বে এক যুগের অবসান। এখন প্রশ্ন একটাই—শেষ মৌসুমে মেসির পাশে দাঁড়িয়ে আরেকটি শিরোপা জিতেই কি বিদায় বলবেন তিনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X