স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যে ক্লাবের খেলা দেখলে আপনি পাবেন প্রায় ১৪০০ টাকা!

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ফুটবলপ্রেমীরা সাধারণত টাকা খরচ করে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখেন। কিন্তু কল্পনা করুন, একদিন আপনি টিকিট না কেটে বরং গ্যালারিতে বসে খেলা দেখার জন্যই হাতে পেলেন প্রায় ১,৩৩৮ টাকা (১১ ডলার)! অবিশ্বাস্য শোনালেও সৌদি আরবের ক্লাব নিয়োম এসসিতে এমনটাই ঘটছে।

ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে ভিড় জমানোর জন্য নিয়োম এসসি দর্শক ভাড়া করে। নির্দিষ্ট সংখ্যক মানুষকে ডাকা হয় গ্যালারিতে জোরে চিৎকার করে সমর্থন দেওয়ার জন্য। এমনকি তাদের কীভাবে উল্লাস করতে হবে, কী স্লোগান তুলতে হবে—সব নির্দেশনা পাঠানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে! আর এ জন্য প্রত্যেককে ম্যাচপ্রতি দেওয়া হয় প্রায় ১,৪০০ টাকা।

১৯৬৫ সালে আল-সুকুর ক্লাব নামে যাত্রা শুরু করা দলটি বহু বছর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবলে ঘোরাফেরা করেছে। ২০১১ সালে প্রথমবারের মতো প্রথম বিভাগে উঠলেও খুব দ্রুত আবার নেমে যায়। পরবর্তীতে সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ক্লাবটির দায়িত্ব নেয় এবং ২০২৩ সালে নাম পাল্টে রাখা হয় নিয়োম স্পোর্ট ক্লাব।

বড় বাজেটের ক্লাবটি এরই মধ্যে দলে টেনে নিয়েছে আলেক্সান্দ্রে লাকাজেত, সাঈদ বেনরাহমা, আব্দুলায়ে দুকুরে ও উরুগুয়ের তরুণ তারকা লুসিয়ানো রদ্রিগেজকে। কোচ হিসেবে আছেন পিএসজির সাবেক ম্যানেজার ক্রিস্তফ গালতিয়ে, যিনি একসময় লিওনেল মেসিকেও কোচিং করিয়েছেন।

শুধু তাই নয়, নিয়োম কোম্পানি ভবিষ্যতে গড়ছে মরুভূমির বুকে ১৭০ কিলোমিটার দীর্ঘ এক অদ্ভুত শহর, যেখানে থাকবে ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার নিয়োম স্টেডিয়াম। ৩৫০ মিটার উচ্চতায়, লোহিত সাগরের তীরে গড়ে উঠতে যাওয়া এই ভেন্যুটি ২০৩৪ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হওয়ার কথা।

এখন প্রশ্ন হলো—সমর্থকের অভাব মেটাতে ‘ভাড়া দর্শক’ দিয়ে স্টেডিয়াম ভরানো কি সৌদি ফুটবলের ভাবমূর্তি উল্টো ক্ষতিগ্রস্ত করছে, নাকি এটাই তাদের নতুন মার্কেটিং কৌশল?

সূত্র : ল’কিপ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X