বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

ফ্রান্সের হয়ে গোল করেছেন এমবাপ্পে। ‍ছবি : সংগৃহীত
ফ্রান্সের হয়ে গোল করেছেন এমবাপ্পে। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে ফ্রান্স। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে, আরেক ম্যাচে জোশুয়া কিমিখের জোড়া গোলে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। এদিকে বিশ্বকাপে খেলার আশায় বড় ধাক্কা খেল সুইডেন।

ফ্রান্স-আজারবাইজান ম্যাচে আজারবাইজানের ভুলে বল পেয়ে শট নেন এমবাপ্পে। তবে তার শট গোলবার ঘেঁষে যায়। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভেঙে দারুণ এক গোল করেন ফরাসি অধিনায়ক। একক নৈপুণ্যে অনেকটা দূর কাটিয়ে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে তিনি গোল করেন।

৬৯ মিনিটে ফরাসিদের লিড দ্বিগুণ করেন আন্দ্রে র‌্যাবিওট। জটলার মধ্যে হেডে তিনি গোলটি করেন। অস্বস্তি নিয়ে ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি নেমে পরের মিনিটেই ফ্লোরিয়ান থাউভিন স্কোরশিটে নাম তোলেন। ক্রসে পাওয়া বলে নিয়ন্ত্রণে নিয়ে লাফিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। তাতেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

অন্যদিকে, কিমিখের জোড়া গোলে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। ডেভিড রাউমের ফ্রি-কিকে এগিয়ে যাওয়ার পর কিমিখ পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। বিরতির পর সের্জ গুনাব্রি ও কিমিখের আরও একটি করে গোলে জয়ে পায় জুলিয়ান নাগেলসমানের দল।

এদিকে ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় বড় ধাক্কা খেল সুইডেন। স্টকহোমে নিজেদের মাঠে খেলা হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে জন ডাল টমাসনের দল। এই হারে গ্রুপ ‘বি’র তলানিতে নেমে গেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X