স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

পর্তুগালের তিনে তিন, বেলজিয়ামের হোঁচট

গোলের  পর সতীর্থদের সাথে ব্রুনো ফার্নান্দেজের উদযাপন।  ছবি: সংগৃহীত
গোলের পর সতীর্থদের সাথে ব্রুনো ফার্নান্দেজের উদযাপন। ছবি: সংগৃহীত

নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে ইউরো বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রয়েছে পর্তুগালের। বসনিয়া-হার্জেগোভিনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ফলে টানা তিন জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগিজরা। অন্যদিকে রাতের অন্য ম্যাচে নিজেদের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।

রাতে লিসবনে নিজেদের মাঠে গোলের দেখা পাননি দলের সেরা তারকা রোনালদো। তবে ব্রুনো ফার্নান্দেজ দুটি ও বার্নার্দো সিলভার একটি গোলে সহজ জয় পায় পর্তুগাল।

২৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিলেন সিআরসেভেন। তবে অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। এর ২০ মিনিট পর গোল পায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে দারুণ এক চিপে বসনিয়া গোলকিপারকে বোকা বানিয়ে পর্তুগালকে এগিয়ে নেন ম্যানসিটি তারকা বার্নার্দো সিলভা।

বিরতির পর আক্রমণে ধার বাড়ান রোনালদো-জো ফেলিক্সরা। কিন্তু কোনো সুযোগ তৈরি করতে পারছিলেন না তারা। অবশেষে ৭৭ মিনিটে রুবেন নেভেসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন ম্যানইউর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ৮৯ মনিটে বসনিয়ার সাইদ হামুলিচের জোরালো শট রুখে দেন পর্তুগালের গোলকিপার ডিয়েগো কস্তা। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল ও দলের তৃতীয় গোলটি করেন ব্রুনো। এতে পর্তুগালের ৩-০ গোলের জয় নিশ্চিত হয়।

এদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ পিছিয়ে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শক্তিশালী বেলজিয়াম। প্রথমার্ধে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২১ মিনিটে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বেলজিয়ামের ওরেল মাগালা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলো লুকাকু। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন বেলজিয়ান তারকা। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ডোমেনিকো তেদেস্কোর শিষ্যদের। এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বেলজিয়াম। আর শীর্ষে রয়েছে অস্ট্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X