বরগুনা ও তালতলী প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ ট্রলার আটক-অর্থদণ্ড, অহেতুক দাবি জেলেদের

নদীতে চলমান ট্রলার। ছবি : কালবেলা
নদীতে চলমান ট্রলার। ছবি : কালবেলা

নদীপথে আড়ত (মহিপুর) অভিমুখে যাওয়ার পথে বরগুনার পায়রা নদী থেকে ৩৫টি মাছ ধরার ট্রলার আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। জেলেদের দাবি, তারা ইলিশ শিকারে না গিয়ে খালি ট্রলার নিয়ে মহিপুরে যাচ্ছিলেন, অথচ অহেতুকভাবে আটক করে জরিমানা করা হয়েছে।

আটক ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে বরগুনার পায়রা নদীতে যৌথভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড।

মা ইলিশ সংরক্ষণে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ওই রাতে বিভিন্ন সময় পায়রা নদী থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ৩৫টি ট্রলার ও প্রায় ১৫০ জেলেকে আটক করা হয়।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিটি ট্রলারকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড এবং নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, কোস্টগার্ড সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আটক ট্রলারগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।

আটক জেলেরা বলেন, আমরা কেউই নিষেধাজ্ঞা অমান্য করিনি। মাছ ধরার জাল বা সরঞ্জাম আমাদের সঙ্গে ছিল না। শুধু খালি ট্রলার নিয়ে মহিপুরে যাচ্ছিলাম খাবার, বরফ আর জাল মেরামতের জন্য। রাতে নদী থেকে আটক করে তীরে নিয়ে এসে আমাদের ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনেক ট্রলারে চুলা বা গ্যাস ছিল না, রাত থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল কালবেলোকে বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে। আটক প্রতিটি ট্রলারে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত ট্রলারগুলো স্থান ত্যাগে নিষেধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X