স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে, ফিরছেন সাবিনারাও

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলে আবারও নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলারদের চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে বর্তমান চুক্তির মেয়াদ, তবে বাফুফে আপাতত আরও দুই মাস—নভেম্বর ও ডিসেম্বর—চুক্তির মেয়াদ বাড়াচ্ছে। এরই মধ্যে খেলোয়াড়দের কাছে নতুন চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। পরে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত ১৮ জন খেলোয়াড়কেও চুক্তির আওতায় আনা হয়। ফলে মোট ৫৪ জন ফুটবলারকে মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছিল। এবারও প্রায় ৫০ জনের সঙ্গে নতুন মেয়াদের চুক্তি হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ দুই মাস বাড়ছে। প্রায় ৫০ জন ফুটবলার এই চুক্তির আওতায় থাকবেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’

সবচেয়ে বড় খবর—চুক্তির বাইরে থাকা অভিজ্ঞ ফুটবলাররা ফিরছেন আবার। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়াকে নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বর্তমানে জাতীয় নারী দল রয়েছে থাইল্যান্ড সফরে। আগামীকাল প্রথম ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিকদের, দ্বিতীয়টি ২৭ অক্টোবর। এরপর ডিসেম্বরেই সামনে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশের প্রতিনিধি নাসরিন স্পোর্টস একাডেমি। তবে জাতীয় দলের এশিয়ান কাপ প্রস্তুতি শুরুর কারণে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণাদের পাওয়া যাবে না বলে জানিয়েছে বাফুফে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X