স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

ইতিহাস গড়ে ব্রাজিলকে হারাল জাপান। ছবি : সংগৃহীত
ইতিহাস গড়ে ব্রাজিলকে হারাল জাপান। ছবি : সংগৃহীত

জাপানের ফুটবলে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল সামুরাই ব্লু’সরা। টোফুর মাঠে যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছিল জাপানি ফুটবলারদের উদ্যম— ফল, ২-০ ব্যবধান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ জয়ের উল্লাসে ভাসল হজিমে মোরিয়াসুর দল।

ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের দখলে। প্রথমার্ধে কার্লো আনচেলত্তির দল খেলছিল যেন অনুশীলন ম্যাচের মতো স্বাচ্ছন্দ্যে। ২৫তম মিনিটে ব্রুনো গিমারায়েশের নিখুঁত পাস থেকে গোল করেন রাইটব্যাক পাওলো হেনরিক। ছয় মিনিট পরই লুকাস পাকেতার চমৎকার চিপে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। প্রথমার্ধ শেষে ২-০ তে এগিয়ে ছিল সেলেসাওরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে যেন পুরো ম্যাচের ছবি পাল্টে গেল। ৫১তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুলে সুযোগ পেয়ে গোল করেন তাকুমি মিনামিনো। এই গোলই বদলে দেয় ম্যাচের গতি ও মেজাজ। এরপর ৬১তম মিনিটে ইতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ব্রুনো নিজেই, তবে পরে সেই গোল কেইতো নাকামুরাকে দেওয়া হয়। সমতায় ফিরে আত্মবিশ্বাসে ভরপুর জাপান শেষ আঘাত হানে ৭৫তম মিনিটে— ইতোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন সেন্টার ফরোয়ার্ড আয়াসে উএদা।

শেষ মুহূর্তে একের পর এক আক্রমণে গোল খুঁজেছে আনচেলত্তির ব্রাজিল, কিন্তু জাপানের গোলরক্ষক জিওন সুজুকি যেন অটল প্রাচীর হয়ে দাঁড়ালেন। রিচার্লিসন, পাকেতা, কিংবা ভিনি জুনিয়র— কারও চেষ্টাই সফল হয়নি।

এই জয়ে জাপানের ফুটবলে নতুন অধ্যায় শুরু হলো— প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে হারানোর গৌরব তাদের। অন্যদিকে, টানা ভালো পারফরম্যান্সের পর এই হারে প্রশ্ন উঠেছে আনচেলত্তির পরিকল্পনা ও ব্রাজিলের ডিফেন্সিভ স্ট্রাকচারের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X