কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা দেশ বদলের সনদ : আশিক

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ছবি : কালবেলা

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দেশ বদলের সনদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আশিকের নেতৃত্বে খালি গন্ডমারা ইউনিয়নের বাংলাবাজার ও সকাল বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের প্রচারণার সময় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুবদলের তারিফুল ইসলাম, মিজানুর রহমান বাবলু, আনিসুর রহমান, মানিক জুনাইদুল করিম, ছাত্রদলের নেতা আবদুল্লাহ জিহান, খালেদ হোসেন মেহেদী, মুবাশ্বির, মাইডি মামুনসহ বিএনপির নেতাকর্মীরা।

ছাত্রদলের সাবেক নেতা আশিক বলেন, প্রিয় বাঁশখালীবাসী আজ আমরা এক নতুন দিনের স্বপ্ন দেখি— সেই স্বপ্নের নাম ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’, যা আমাদের প্রিয় বাংলাদেশকে দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসনের অন্ধকার থেকে মুক্তি দিতে চায়। তখন গণতন্ত্র ছিল না, মানুষের অধিকার ছিল না, আর অর্থনীতি লুটপাটের শিকার। কিন্তু তারেক রহমান আমাদের হতাশ হতে দেননি; তিনি ৩১ দফা রূপরেখা প্রণয়নের মাধ্যমে নতুন স্বপ্ন, ন্যায়, সুশাসন ও সমৃদ্ধির পথ দেখালেন, কারণ প্রকৃতির মতো তিনি জানতেন— শীতের পর বসন্ত আসে।

তিনি আরও বলেন, এই দফাগুলোতে আছে ন্যায়বিচার, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক ন্যায়বিচার, কৃষক ও শ্রমিকদের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, নাগরিক নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান। কিন্তু কেবল স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস, ঐক্য ও অধ্যবসায় প্রয়োজন। তাই আমাদের লড়তে হবে, খুঁজতে হবে, জিততে হবে এবং কখনোই হার মানা যাবে না। চলুন সবাই মিলিত হই, এই ৩১ দফার পথে এগিয়ে যাই, দেশের গণতন্ত্র ও মর্যাদা ফিরিয়ে আনতে লড়াই করি, আমরা জয় করব এবং বাংলাদেশের বসন্ত আসবেই— ইনশাআল্লাহ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X