স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

রিয়াল মাদ্রিদ সমর্থক ইগল ব্রডকিন আর নেই । ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ সমর্থক ইগল ব্রডকিন আর নেই । ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। প্রিয় ক্লাবের এমন জয়ে উল্লাসে মাতোয়ারা হয়েই বাকি সবার মতো মাঠ ছাড়ার কথা ছিল মাদ্রিদের কট্টর সমর্থক ইগল ব্রডকিনের। তবে সেটি আর হয়ে উঠেনি। খেলা চলাকালীন গুরুতর অসুস্থ হন তিনি। পরবর্তীতে ত্যাগ করেন দুনিয়ার মায়া। অল ফুটবল, ডেইলি স্পোর্টসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ব্রডকিনের মৃত্যুর খবর প্রচার করে।

রিয়াল-বার্সা ম্যাচের ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তখনই হৃদরোগে আক্রান্ত হন রিয়ালের এই ইসরায়েলি সমর্থক। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে লা পাজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ব্রডকিনের প্রাণ।

ব্রডকিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের কট্টর ভক্ত ছিলেন আমার বাবা। পুরো পরিবারের মধ্যে ক্লাবের ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন তিনি। আমরা সবসময় একসঙ্গে খেলা দেখতাম।’

ব্রডকিনের প্রতি সম্মান জানাতে আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক মিনিটের নীরবতা পালনের পরিকল্পনা করেছেন রিয়ালের সমর্থকরা। সেদিন রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X