মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:৩৪ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

সামিত সোম। পুরোনো ছবি
সামিত সোম। পুরোনো ছবি

কানাডার তীব্র শীত পেরিয়ে লাল-সবুজ জার্সিতে ফেরার সময় হয়েছে সামিত সোমের। কাভালরি এফসির হয়ে ক্লাব দায়িত্ব শেষ করেই জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের ফ্লাইটে তিনি পৌঁছেছেন ঢাকায়, সামনে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ব্যস্ত সূচি। এরপর ১৮ নভেম্বর একই ভেন্যুতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে ভারত। এই দুই ম্যাচ ঘিরেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম সামিত সোম।

তবে কানাডার মাইনাস দুই ডিগ্রির হিমশীতল আবহাওয়া থেকে এক লাফে ঢাকার ২৫ ডিগ্রির গরমে মানিয়ে নেওয়া সহজ হবে না তার জন্য। ক্লান্তি কাটাতে বুধবার ফ্লাডলাইটে অনুষ্ঠিত অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশের হয়ে সামিতের অভিষেক হয়েছিল চলতি বছরের জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই (৯ অক্টোবর) গোল পান তিনি, যা তাকে জাতীয় দলের সম্ভাবনাময় মুখে পরিণত করেছে। তবে ভ্রমণক্লান্তির কারণে ভুটানের বিপক্ষে আগের ম্যাচে মাঠে নামা হয়নি তার।

এবারও সময়ের ব্যবধান আর দীর্ঘ ফ্লাইটের ধকল সামলিয়ে কোচ ক্যাবরেরা কতটা সময় দেন তাকে—তা নিয়েই আগ্রহ ফুটবলপ্রেমীদের। নেপাল ও ভারতের বিপক্ষে এই তরুণ স্ট্রাইকারের উপস্থিতি বাংলাদেশ দলের আক্রমণভাগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, এমনটাই আশা কোচের শিবিরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X