স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের অভিযানে ঢাকায় হামজা

হামজা চৌধুরী। পুরোনো ছবি
হামজা চৌধুরী। পুরোনো ছবি

বিমানবন্দরের কাঁচের দরজা পেরিয়ে মুখে হাসি নিয়ে বেরিয়ে এলেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার সিটির এই ইংলিশ-বাংলাদেশি মিডফিল্ডার আবারও হাজির হয়েছেন নিজের শিকড়ের মাটিতে—এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে।

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, আর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। এই দুই ম্যাচের জন্যই সোমবার বিকেলে ঢাকায় পা রাখেন হামজা। যদিও তার আগমন ঘিরে একটু নাটকীয়তাও ছিল—দুপুরে আসার কথা থাকলেও ইংল্যান্ডে যানজটের কারণে বাফুফের নির্ধারিত ফ্লাইট মিস করেন তিনি। পরবর্তীতে নিজ উদ্যোগে নতুন টিকিট করে বিকেল পাঁচটার পর হাজির হন ঢাকায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলের পথে রওনা হন হামজা। আজ কোনো অনুশীলন ছিল না জাতীয় দলের, তাই মঙ্গলবার থেকে কিংস অ্যারেনায় অনুশীলনে যোগ দেবেন তিনি। সেদিন রাতেই কানাডা থেকে এসে যোগ দেবেন ডিফেন্ডার সামিত সোমও।

নেপাল দল ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার, তবে তাদের প্রস্তুতি নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে—দেশটির ফুটবলাররা এখনো ঘরোয়া লিগ নিয়ে আন্দোলনে ব্যস্ত। অন্যদিকে, শক্তিশালী ভারত দল ১৫ নভেম্বর ঢাকায় আসবে বাছাইপর্বের ম্যাচ খেলতে।

বাংলাদেশ ফুটবল দল ইতোমধ্যে রাজধানীতে প্রস্তুতি নিচ্ছে আসন্ন দুটি ম্যাচের জন্য। কোচ হাভিয়ের কাবরেরা আশাবাদী, হামজার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের মাঝমাঠে বাড়তি স্থিতি এনে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X