স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

ব্রাজিলের ম্যাচ হলেও ধাক্কা এল রিয়াল শিবিরে। ছবি : সংগৃহীত
ব্রাজিলের ম্যাচ হলেও ধাক্কা এল রিয়াল শিবিরে। ছবি : সংগৃহীত

ব্রাজিলের জার্সিতে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিতাও। কিন্তু মাঠ ছাড়ার পরই রিয়াল মাদ্রিদের ডিফেন্সে বাজ পড়ার মতো খবর—দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাককে। মৌসুমের ব্যস্ততম সময়ের ঠিক আগমুহূর্তে এমন আঘাত নিঃসন্দেহে জাবি আলোনসোর পরিকল্পনায় বড় ধাক্কা।

ফ্রান্সে তিউনিসিয়ার বিপক্ষে গত রাতে ম্যাচ চলাকালীন ডান পায়ের অ্যাডাক্টর মাংসপেশিতে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন মিলিতাও। আজ বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম নিশ্চিত করেছে, তার “রাইট লেগ অ্যাডাক্টর ম্যাগনাসে মাংসপেশির ইনজুরি” ধরা পড়েছে। ক্লাব জানিয়েছে, মিলিতাওর পুনরুদ্ধার প্রক্রিয়া পর্যবেক্ষণে থাকবে চিকিৎসক দল।

এই ইনজুরিতে কমপক্ষে তিনটি ম্যাচে মিলিতাওকে পাচ্ছে না রিয়াল। আগামী রোববার এলচের বিপক্ষে লা লিগা ম্যাচ দিয়েই শুরু হবে তার অনুপস্থিতি। এরপর চ্যাম্পিয়নস লিগে ২৬ নভেম্বর অলিম্পিয়াকোসের মাঠে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ এবং ৩০ নভেম্বর জিরোনার বিপক্ষে লিগ ম্যাচেও থাকতে পারবেন না তিনি।

ক্লাবের লক্ষ্য—৩ ডিসেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সান মামেসে লিগ ম্যাচে মিলিতাওকে প্রস্তুত অবস্থায় পাওয়া। তবে এই সময়সীমা যথেষ্ট চাপের, ফলে সেই ম্যাচেও তার ফেরা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

রিয়ালের ডিফেন্সিভ রোটেশনে যেখানে আগেই ইনজুরি ও ব্যস্ত সূচির চাপ, সেখানে মিলিতাওর প্রাপ্যতা হারানো নতুন করে মাথাব্যথা বাড়াল লস ব্লাঙ্কোসদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X