স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ স্কালোনি। ছবি : সংগৃহীত
মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ স্কালোনি। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে গ্রুপ ‘জে’-তে। শুক্রবার (০৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়ার পথটা আলবিসেলেস্তেদের জন্য বেশ মসৃণই মনে হচ্ছে।

রাত ১১টায় শুরু হওয়া এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল কিংবদন্তি টম ব্রেডি, এনবিএ তারকা শাকিল ও’নিলসহ ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরা। তাদের হাত ধরেই লটারির মাধ্যমে ১২টি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে।

বাহ্যিক দৃষ্টিতে আলবিসেলেস্তেরা সহজ প্রতিপক্ষ পেলেও তা মানতে নারাজ দলটির কোচ লিওনেল স্কালোনি। সতর্ক করে দিয়ে জানিয়ে দিলেন তিনি কাউকেই সহজ ভাবতে রাজি নন।

স্কালোনি বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে নামব এবং একই কাজটাই করার চেষ্টা করব যা গত বিশ্বকাপে করেছি। আমাদের যতটুকু করা সম্ভব সবই করব, কিছুতেই হাল ছাড়ব না।’

বিশ্বকাপজয়ী কোচ আরও যোগ করেন, ‘গত বিশ্বকাপের মতো করেই বলি, এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। আপনাকে ম্যাচ খেলতে হবে। ক্রসওভার কঠিন হবে গ্রুপ এইচের সঙ্গে। তবে তার আগে আমাদের প্রথম রাউন্ড পেরোতে হবে, এরপর দেখা যাক।’

ড্রয়ের পর কে কোন গ্রুপে

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভের্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X