কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ পেল ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল ও আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল ও আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে প্রীতি ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল ও আর্জেন্টিনা।

চোটের কারণে ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি।

ব্রাজিলের রক্ষণভাগে বড় ধাক্কা লেগেছে গ্যাব্রিয়েল মাগালায়েসের ইনজুরিতে। রোববার (২২ মার্চ) ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। পুরো সময় মাঠে থাকলেও খেলা শেষে ডান হাঁটুতে ব্যথা পাওয়ার কথা জানান মাগালায়েস।

পরীক্ষার পর জানা গেছে, আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো ফিট নন মাগালায়েস। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকা হবে না, যা কোচ কার্লো আনচেলত্তির জন্য রক্ষণভাগ সাজানোকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

অন্যদিকে শুধু ব্রাজিল নয়, রক্ষণভাগে সমস্যায় পড়েছে আর্জেন্টিনাও। দলের রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন। রিভার প্লেটের হয়ে ম্যাচ খেলতে গিয়ে এই চোট পান তিনি।

এতে করে কোচ লিওনেল স্কালোনির হাতে রাইটব্যাক পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন মূলত নাহুয়েল মোলিনা, যিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আছেন।

এ ছাড়া সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে লুকাস মার্টিনেজ কুয়ার্তা-কে দলে ডাকা হয়েছে। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা শুক্রবার (২৭ মার্চ) মৌরিতানিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে (৩১ মার্চ) মাঠে নামবে। দুটি ম্যাচই হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফ্রান্সের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ১ এপ্রিল ভোরে (বাংলাদেশ সময়)।

দুই দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের অনুপস্থিতি কোচদের কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিশ্বকাপের আগে দল গঠন ও সমন্বয় তৈরির এই সময়টায় চোটের সমস্যা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১০

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১১

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৩

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৪

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৫

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৬

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৭

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৮

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৯

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

২০
X